একটি নতুন গান শুনবে ব’লে

একটি নতুন গান শুনবে ব’লে

কান পেতে রয়েছে আকাশ,

একটি নতুন রাত আনবে ব’লে

ফুলে ফুলে হাসে মধুমাস॥

সে গানের বুকে তুমি ছন্দ দিয়ো

সে ফুলের বুকে তুমি গন্ধ দিয়ো-

একটি নতুন ঢেউ দুলবে ব’লে

থেমে আছে দখিন বাতাস।।

জীবনের কত রঙ ছড়ানো ছিল।

একটি রঙের মাঝে মিলাতে,

স্বপনের কত জাল জড়ানো ছিল

একটি মনের যেন লীলাতে।

তুমি তার মাধুরীতে মগ্ন হবে

তুমি তার মিলনের লগ্ন হবে

একটি নতুন নামে ডাকবে ব’লে

দুটি চোখে হাসির আভাস ।।

আরো পড়ুন:  বিশ শতকের বিখ্যাত কবি শ্যামল গুপ্তের অনেকগুলো জনপ্রিয় আধুনিক বাংলা গান

Leave a Comment

error: Content is protected !!