চিত্রপত্রী বাংলাদেশের সর্বত্রে জন্মানো ভেষজ বিরুৎ

বিরুৎ

চিত্রপত্রী

বৈজ্ঞানিক নাম: Commelina diffusa Burm. f., Fl. Ind.: 18. t. 7 (1768). সমনাম: Commelina audiflora L. (1753), Commelina longicaulis Jacq. (1790). ইংরেজি নাম: ক্লাইমম্বিং ডে ফ্লাওয়ার। স্থানীয় নাম: চিত্রপত্রী।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae. বিভাগ:  Angiosperms. অবিন্যাসিত:  Tracheophytes. অবিন্যাসিত: Monocots. বর্গ: Commelinales পরিবার:  Commelinaceae. গণ: Commelina. প্রজাতি: Commelina diffusa.

ভূমিকা: চিত্রপত্র (বৈজ্ঞানিক নাম: Commelina diffusa) বাংলাদেশের সব জেলাতেই জন্মে। এছাড়াও ভেষজ চিকিৎসায় কাজে লাগে।

চিত্রপত্রী-এর বর্ণনা:

বর্ষজীবী বীরুৎ, শাখা প্রশাখা বিস্তৃত, কান্ড লতানো বা আরোহী, প্রায় ৪০ সেমি বা ততোধিক লম্বা, পর্বে মূল জন্মে, পত্র ২.৫-৬.০ x ১.০-২.৫ সেমি, দীর্ঘায়ত বল্লমাকার দীর্ঘাগ্র, পত্রাবরণ লক্ষ্যনীয় রূপে কান্ড আবৃত, মসৃণ, সিলিয়াযুক্ত প্রান্ত পুষ্প পাতার প্রতিমুখ চমসা সদৃশ।

মঞ্জরীপত্র থেকে উথিত দ্বি-খন্ডিত অয়িনত পুষ্প বিন্যাসে জন্মে, চমসা ২-৩ সেমি লম্বা, নিম্নাংশের কিনারা যুক্ত, মঞ্জরীদন্ড ১.০-১.৫ সেমি লম্বা। বৃত্যংশ ৩-৪ মিমি লম্বা, ডিম্বাকৃতি-বল্লমাকার, ফিকে নীল, নখরযুক্ত।

উর্বর পুংকেশর ৩টি, ২ মিমি লম্বা, পরাগধানী সর্বমুখ, বন্ধ্যা পুংকেশর ৩টি, ২ মিমি লম্বা, সব পুংদন্ড নগ্ন । গর্ভাশয় ৩ কোষী এবং ৩ ডিম্বক যুক্ত।

ফল ক্যাপসুল, ৫-৬ মিমি লম্বা, ৩ কোষী, ২ টি সম্মুখের কোষ কোষ্ঠীবিদারী, পশ্চাদের কোষ খাঁজযুক্ত। বীজ ২-৩ মিমি লম্বা, বেলনাকার, কালো, উভয়প্রান্ত মোটামুটি গোলাকার।

ক্রোমোসোম সংখ্যা: 2n = ৩০ (Zaman and Ahmad, 1972) ।

আবাসস্থল ও বংশ বিস্তার:

ভিজা কর্দমাক্ত বেলে মাটি, জলাশয়ের কিনারা, নদী তীরের পাললিক মাটি, জলাভূমি ও তৃণ ভূমি। ফুল ও ফল ধারণ সময়কাল ডিসেম্বর-জানুয়ারী। বীজ ও কলম করে নতুন চারা তৈরি হয়।

বিস্তৃতি:

ভারত উপমহাদেশ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর। বাংলাদেশের সর্বত্র জন্মে।

ব্যবহার:

কচিপাতা সবজিরূপে রান্না করে খাওয়া হয় । জাতিতাত্বিক ব্যবহার: সাঁওতাল আদিবাসীরা পাতাকে সবজি হিসেবে ব্যবহার করে।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ১১ খণ্ডে (আগস্ট ২০১০) চিত্রপত্র প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না এবং বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত হিসেবে বিবেচিত।

বাংলাদেশে চিত্রপত্র সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির চাষাবাদ প্রয়োজন নেই।

তথ্যসূত্র:

১. হোসনে আরা (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৫০-১৫১। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Brisbane City Council

Leave a Comment

error: Content is protected !!