ভূমিকা: ঝলক বেগুন বা মনোহারী বেগুন বা তিত বেগুন (বৈজ্ঞানিক নাম: Solanum americanum) সোলানাম গণের একটি বেগুন জাতীয় গুল্ম।
বর্ণনা: ঝলক বেগুন বর্ষজীবী বীরুৎ, খাড়া অথবা অধখাড়া, ১.৫ মিটার পর্যন্ত উঁচু, মসৃণ অথবা হালকা লােমযুক্ত। পত্র ৪-৮ X ২৪ সেমি, ডিম্বাকার-বল্লমাকার, অখন্ড, মসৃণ অথবা অতিসূক্ষ্মভাবে লােমশ, গােড়া চিকন এবং পত্রবৃন্তের দিকে পর্বলগ্ন, শীর্ঘ সূক্ষ্মাগ্র হতে হালকা দীর্ঘা, পত্রবৃন্ত ১.৫ সেমি লম্বা। পুষ্পবিন্যাস একটি সরল আম্বেল যা সাধারণত ৩-৬ পুষ্পবিশিষ্ট, পুষ্প পুষ্পবৃন্তিকাযুক্ত, উভলিঙ্গ, পঞ্চাংশক, বহুপ্রতিসম, পুষ্পবৃন্তিকা প্রায় ০.৫ সেমি লম্বা। বৃতি ৫টি, কদাচিৎ ৬টি, গােড়ায় সংযুক্ত, খন্ডক প্রায় ০.১ সেমি লম্বা, ফলে পশ্চাৎমুখী বাঁকানাে, ত্রিকোণাকার, মসৃণ, কুঁড়িতে প্রান্ত-আচ্ছাদী। দলমন্ডল তারকাকার, ০.৩ x ০.১ সেমি, সবুজ গােড়াসহ সাদা।
তথ্যসূত্র:
১. এম এ হাসান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩০৯-৩১০। আইএসবিএন 984-30000-0286-02
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।