ভিদকুন কুইসলিং (ইংরেজি: Vidkun Abraham Lauritz Jonssøn Quisling; ১৮ জুলাই ১৮৮৭- ২৪ অক্টোবর ১৯৪৫) নরওয়ের ফ্যাসিবাদী নেতা ও ন্যাজোনাল সামলিং (জাতীয় ঐক্য) দলের প্রতিষ্ঠাতা (১৯৩৩)। নাৎসি জার্মানির নরওয়ে আক্রমণে তিনি সহায়তা করেন (১৯৪০)। তিনি এমন কথাও বলেছেন, “ইউরোপ মানব ইতিহাসের সর্ববৃহৎ ট্রাজেডির প্রান্তে দাঁড়িয়ে আছে: একটি নতুন বিশ্বযুদ্ধ, যা আমাদের সমগ্র সভ্যতার ধ্বংসযজ্ঞকে অন্তর্ভুক্ত করতে পারে”।
জার্মানি নরওয়ে দখল করে ভিদকুন কুইসলিং-কে প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত করে (১৯৪০, ১৯৪২-৪৫)। যুদ্ধের পর দেশদ্রোহিতার দায়ে অভিযুক্ত হয়ে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। রাজনৈতিক পরিভাষায় কুইসলিং শব্দটি বিশ্বাসঘাতক হিসেবে পরিগণিত।
তথ্যসূত্র:
১. গঙ্গোপাধ্যায়, সৌরেন্দ্রমোহন. রাজনীতির অভিধান, আনন্দ পাবলিশার্স প্রা. লি. কলকাতা, তৃতীয় মুদ্রণ, জুলাই ২০১৩, পৃষ্ঠা ৮১।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।