নয়া বাম আন্দোলন ছিলো পাশ্চাত্যের বিদ্যমান পুঁজিবাদী সমাজব্যবস্থার মধ্যে প্রচ্ছন্ন প্রতিবাদ

নয়া বাম বা নব বাম (ইংরেজি: New Left) আন্দোলন হচ্ছে বিশ শতকের ষাটের দশকে পাশ্চাত্যের বিদ্যমান পুঁজিবাদী সমাজব্যবস্থার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, প্রচলিত জীবনধারা, নৈতিক মূল্যবোধ এবং আদর্শের বিরুদ্ধে পাঁতি বুর্জোয়া ছাত্র ও বুদ্ধিজীবিদের মধ্যে প্রতিবাদী রাজনৈতিক আন্দোলনের একটি বিশেষ প্রকাশ। নয়া বাম আন্দোলন ভিত্তিগতভাবে শ্রমিকশ্রেণির বিপ্লবী আন্দোলনের বিরোধী বলে পরিচিত হয়। সামাজিক বাস্তবতার … Read more

জাতি হচ্ছে এক ভূখন্ড, এক ভাষা ও ঐতিহ্যের বাহক একই রাষ্ট্রের জনসমাজ

সাধারণত কোনো জনসমাজ যদি একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী হয়, একই ভাষায় তারা ভাবের আদানপ্রদান করে, একই ঐতিহ্য এবং আশা আকাঙ্খার বাহক হয় এবং রাষ্ট্রীয় সীমানায় আবদ্ধ থাকে কিংবা একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী হয় তাহলে এরূপ জনসমাজকে জাতি (ইংরেজি: Nation) বলে অভিহিত করা হয়। বাংলায় জাতি শব্দের অবশ্য একাধিক অর্থে ব্যবহার দেখা যায়। আরো পড়ুন

কালাম হচ্ছে ইসলামী মতবাদের অধ্যয়ন

কালামবাদকে কেবল অন্ধবিশ্বাস বলা চলে না। মুতাজিলাগণ নিজেদের যুক্তিবাদী বলত। কালামবাদীগণও নিজেদের যুক্তিবাদী বলত। কালামবাদীদের বক্তব্য ছিল যে, অন্ধবিশ্বাস যেমন ইসলামকে রক্ষা করতে পারে না, তেমনি মুতাজিলাদের গ্রিক দর্শনের বিধর্মী যুক্তিও ইসলামের জন্য মারাত্মক। আরো পড়ুন

মোনাডতত্ত্ব কাকে বলে?

মোনাডতত্ত্ব

গ্রিক শব্দ ‘মোনাস’ হতে ‘মোনাড’। ‘মোনাস’ এর অর্থ একক। প্রাচীন গ্রিক দর্শনের পাইথাগোরীয় ধারার চিন্তাবিদগণ মোনাস বা মোনাড তত্ত্ব (ইংরেজি: Monadology) ব্যবহার করেছেন। তাঁদের কাছে মোনাড হচ্ছে গাণিতিক একক এবং এই গাণিতিক একক হচ্ছে বিশ্বের মূল একক। সংখ্যা দ্বারাই বিশ্বচরাচর সৃষ্টি হয়েছে। আরো পড়ুন

স্মৃতি ব্যক্তির অতীত অভিজ্ঞতাকে মনের মধ্যে ধারণ করা ও পুনরায় উপস্থিত করার ক্ষমতা

ব্যক্তির পক্ষে অতীত অভিজ্ঞতাকে মনের মধ্যে ধারণ করে রাখা এবং তাকে চেতনার মধ্যে পুনরায় উপস্থিত করার ক্ষমতাকে স্মৃতি কিংবা স্মরণ (ইংরেজি: Memory) করার ক্ষমতা বলা হয়। প্রতিমুহুর্তে ব্যক্তির ইন্দ্রিয়সমূহ বস্তুজগতের সাক্ষাৎ সম্পর্কে আসে। এই সম্পর্কের ফলে ব্যক্তির মনে ঘটনার ছাপ পড়ে। পরবর্তীকালে ব্যক্তি তার প্রয়োজন সাধনের জন্য অতীত অভিজ্ঞতাকে পুনরায় চেতনার মধ্যে নিয়ে আসতে পারে। … Read more

বস্তু কাকে বলে?

চেতনায় প্রতিফলিত বটে, কিন্তু চেতনা নিরপেক্ষ বাস্তব অস্তিত্বকে বস্তু (ইংরেজি: Matter) বলা হয়। বস্তুর অসংখ্য প্রকাশ, সর্বপ্রকার প্রকাশ, বিভিন্ন প্রকাশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক, গতি সব কিছুর ধারক হচ্ছে বস্তু। গতি আর বস্তু ভিন্ন সত্তা নয়। গতিময়তা হচ্ছে বস্তুর অচ্ছেদ্য চরিত্র। আরো পড়ুন

মাতৃতন্ত্র কাকে বলে

মাতৃতন্ত্র (ইংরেজি: Matriarchy) একটি সামাজিক ব্যবস্থা যা নারীদের; (সর্বাধিক উল্লেখযোগ্যভাবে স্তন্যপায়ীদের); রাজনৈতিক নেতৃত্ব, নৈতিক কর্তৃত্ব, সামাজিক বিশেষাধিকার এবং নির্দিষ্ট ক্ষেত্রে পুরুষদেরকে সম্পত্তি থেকে বর্জন — অন্তত একটি বড় অংশে; প্রাথমিক ক্ষমতার অবস্থানগুলি ধরে রাখে। আরো পড়ুন

জাদু বলতে প্রাচীনকালের কতকগুলি আচার অনুষ্ঠানকে বুঝায়

জাদু

জাদু বা ইন্দ্রজাল বা মায়াবিদ্যা (ইংরেজি: Magic) বলতে প্রাচীনকালের কতকগুলি আচার অনুষ্ঠানকে বুঝায়। আদিম মানুষ বিশ্বাস করতো, এ সকল আচার অনুষ্ঠানের মাধ্যমে মানুষ, পশু, প্রেত ইত্যাদি শক্তিকে ইচ্ছানুযায়ী বশ করা যায়। জাদু বিষয়টির মূলে মানুষের মনে এই ধারণা কাজ করত যে, প্রাকৃতিক জগতের সঙ্গে মানুষ একটা অলৌকিক বন্ধনে আবদ্ধ। আদিম মানুষের বিভিন্ন প্রয়োজন, যেমন কোনো … Read more

লাইসিয়াম এ্যরিস্টটলের দর্শনাগার বা একাডেমী

লাইসিয়াম

লাইসিয়াম বা লাইস্যুম (ইংরেজি: Lyceum বা Lycaeum) প্রাচীন গ্রিসের এথেন্স নগররাষ্ট্রের একটি বাগানের নাম। এখানে ৩৩৫ খ্রি. পূর্বাব্দে এরিস্টটল তাঁর দর্শন প্রচারের কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এ কারণে দর্শনের ইতিহাসে লাইসিয়ামকে এ্যরিস্টটলের দর্শনাগার বা একাডেমী বলেও উল্লেখ করা হয়। আরো পড়ুন

গ্রিক দর্শনে লগোস হচ্ছে জগতের ভিত্তি হিসাবে একটি প্রজ্ঞা বা সঠিক বিধান

লগোস বা লোগোস হচ্ছে (গ্রিক: λόγος) একটি গ্রিক শব্দ। গ্রিক দর্শনে লগোস বলতে জগতের ভিত্তি হিসাবে একটি প্রজ্ঞা বা সঠিক বিধানকে বুঝাত। আরো পড়ুন

error: Content is protected !!