ভূমিকা: অযোধ্যা নদী হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার একটি নদী। অযোধ্যা নদী ফেনী নদীর বামতীরে এসে পতিত হয়েছে। অর্থাৎ অযোধ্যা ফেনী নদীর উপনদী।[১]
প্রবাহ:
অযোধ্যা নদী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যাবাজার থেকে উৎপত্তি লাভ করেছে এবং মাটিরাঙ্গা ইউনিয়নের সাদিয়াবাড়ীর দক্ষিণে ফেনী নদীর বামতীরে এসে পতিত হয়েছে। নদীটিতে সারাবছর পানির প্রবাহ থাকে না।
অন্যান্য তথ্য: অযোধ্যা নদীটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার এবং গড় প্রস্থ ৩০ মিটার। নদীটিতে জোয়ার ভাটার প্রভাব নেই। অযোধ্যা নদী ফেনী নদীপ্রবাহের অংশ।[২]
তথ্যসূত্র:
১. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ৬৩।
২. ম ইনামুল হক, পূর্বোক্ত, পৃষ্ঠা ১৪০।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।