বাঁকহারা নদী (ইংরেজি: Bankhara River) বা পুরাতন সোমেশ্বরী নদী নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার একটি নদী। নদীটি সোমেশ্বরী নদীর বামতীর থেকে উৎপত্তি লাভ করেছে। নদীটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার।
বাঁকহারা নদী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌরসভা থেকে উৎপত্তি লাভ করেছে। নদীটি অতপর দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়ন এবং কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গণেশ্বরী বা রংরা নদীতে পতিত হয়েছে। বাঁকহারার প্রবাহের ডান তীর থেকে প্রবাহিত হয়েছে গুনাই বা গোমাই বা গুমাই নদী।[১][২]
তথ্যসূত্র:
১. মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি, কথাপ্রকাশ, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৫, পৃষ্ঠা ২২৯-২৩০, ISBN 984-70120-0436-4.
২. হক, ম. ইনামুল, বাংলাদেশের নদনদী, অনুশীলন, ঢাকা, প্রথম প্রকাশ জুলাই ২০১৭, পৃষ্ঠা ৫৪।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।