আশাউড়া নদী (ইংরেজি: Ashaura River) বাংলাদেশ ও মেঘালয়ের আন্তঃসীমান্ত নদী। নদীটি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার এবং বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার একটি নদী। এই নদীর দৈর্ঘ্য ৮ কিলোমিটার।
প্রবাহ: নদীটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুরের কাছে বাংলাদেশে প্রবেশ করা সীমান্তের সাথে লাগোয়া খাসিয়ামারা নদী থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদী খাসিয়ামারা নদীর ডানদিক থেকে বের হওয়া বাংলাদেশ মেঘালয় সীমান্তের একটি শাখা নদী যেটি কান্দার হাওরের দিকে গেছে। [এর একটি শাখানদী দক্ষিণে নান্দাইর হাওরের পাশ দিয়ে সুরমা নদীতে পড়েছে?] কান্দার হাওরের দিকে যাওয়া আশাউড়া নদী মঠগাও, বনগাও ও ধলাই নদীর সাথে মিলিত হয়ে বৈশাখালি স্লুইস গেটের মাধ্যমে সুরমাতে পড়েছে।
তথ্যসূত্র: ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ৫৫-৫৬, ১৪১
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।