পরাবাস্তব কবিতা
সপ্তাহ প্রতিদিনই
শিব নেই। ছি! ছি !/ সেই দুঃখে/ দক্ষযজ্ঞে/ যান নি দধীচি।/ বৃত্রাসুর হানা দিলে/ স্বর্গচ্যুত/ হল দেবতারা –/ খোদ ইন্দ্র রণে ভঙ্গ দেন।/ তখন দধীচি ছাড়া/ দেবগণ/ অনন্য উপায় ।/ দধীচি দিলেন প্রাণ। আরো পড়ুন
ভানুমতীর খেল
সাদার গায়ে ছিটানও কিছু কালি;/ বিষয়আশয় বলতে সেই বুড়োর/ আর আছে কী?/ এই নিয়েই তো খালি/ যত রাজ্যের চাপান আর উতোর।/ ইহকালের কাছে তো সেই বুড়ো/ পাতেনি হাত ;/ আপনি মিলেছে যা/ তাতেই খুশি, হোক না খুদকুঁড়ো/ হোক কিছু তার চোখের জলে ভেজা। আরো পড়ুন
ঠাকুরমার ঝুলি
এ-দুয়োরে যায়: দূর-দূর! / ও-দুয়োরে যায় । ছেই-ছেই !/ সুয়োরানী লো সুয়োরানী তোর/ রাজ্যে দিল হানা/ পাথরচাপা কপাল যার সেই/ ঘুটেকুড়ানির ছানা/ ঘেন্নায় মরি, ছি!/ মন্ত্রী বলল, দেখছি/ কোটাল বলল, দেখছি/ ঢোল ডগরে পড়ে কাঠি/ রক্তে হয় রাঙা মাটি আরও পড়ুন