ভোলা যায় না — পাবলো নেরুদা
যদি আমায় জিগ্যেস করো এতোদিন কোথায় ছিলাম তখন আমাকে বলতেই হবে, ‘এরকমটাই হয়।’বলতে হবে পাথরের ছায়ায় ঢাকা রুক্ষ মাটির কথা,নদীর কথা, অসীম ধৈর্য ধরে যে নিজেকে নিঃশেষ করে ফেলেছে: পাখিরা যা হারিয়েছে সেসব আমি কিছুই জানি না, পেছনে ফেলে আসা এক সমুদ্র আর আমার বোনের কান্না। কেন যে এতো প্রান্তর? কেন একটা দিন অন্য দিনের সাথেতালায় আটকানো? কেন এতো কালরাত্রি গড়গড়ায় মুখের ভেতরে? কেন এতো লাশ? আরো পড়ুন