অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, সম্পাদক ও আলোকচিত্রী

অনুপ সাদি উইকিপিডিয়া এডুকেশন সার্ক কনফারেন্সে বক্তৃতা দিচ্ছেন

অনুপ সাদি (জন্ম: ১৬ জুন, ১৯৭৭) বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, সম্পাদক, প্রকৃতিপ্রেমি, আলোকচিত্রী এবং সাম্যবাদী ধারার চিন্তাবিদ। তিনি সমাজতন্ত্র, সাম্যবাদ, মার্কসবাদ, গণতন্ত্র, সংস্কৃতি, সাহিত্য, পরিবেশ বিষয়ে লেখালেখি করছেন। আরো পড়ুন

কিষেনজি দক্ষিণ এশিয়ার জনগণের মুক্তি সংগ্রামের এক মহান নেতা ও শিক্ষক

কিষেনজি

মাল্লোজুলা কোটেশ্বর রাও বা কিষেনজি (ইংরেজি: Kishenji, ২৬ নভেম্বর, ১৯৫৪ – ২৪ নভেম্বর, ২০১১) ভারতের সাম্যবাদী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র, ভারতের জনগণের সেবক, কৃষক শ্রমিকের সহায়, বিশ্বের নিপীড়িত ও শোষিত মানুষের শিক্ষক। সাধারণভাবে তিনি পরিচিত তাঁর কিষেনজি ছদ্মনামে। আরো পড়ুন

সিরাজুল ইসলাম চৌধুরী শ্রেণিসংগ্রামের লড়াইয়ের পথের পথিকদের আলোকবর্তিকা

সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম চৌধুরী (জন্ম: ২৩ জুন, ১৯৩৬) , আমাদের SIC স্যার, ছিলেন আমাদের কালের শ্রেণিসংগ্রামের লড়াইয়ের পথের পথিকদের এক অগ্রগামী আলোকবর্তিকা। তিনি ২০০১ সালের ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবন থেকে অবসরে গিয়েছিলেন। প্রাতিষ্ঠানিকভাবে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, আরো পড়ুন

প্রাচীন কালের গ্রিক দার্শনিক পিরহো ছিলেন সন্দেহবাদের প্রতিষ্ঠাতা

প্রাচীন কালের গ্রিক দার্শনিক পিরহো বা এলিসের পিরহোকে (ইংরেজি: Pyrrho of Elis) সন্দেহবাদের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। পিরহোর প্রধান বিবেচ্য বিষয় ছিল নীতিশাস্ত্র এবং ব্যক্তির সুখ দুঃখের সমস্যা। তাঁর কাছে সুখ যেমন দুঃখশূন্যতা, তেমনি তা ব্যক্তির নিস্পৃহতার মধ্যেও নিহিত। আরো পড়ুন

প্রোতাগোরাস ছিলেন একজন প্রাচীন গ্রিক বস্তুবাদী সফিস্ট দার্শনিক

প্রোতাগোরাস বা প্রোটোগোরাস (৪৯০-৪২০ খ্রি.পূ) ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। প্রচলিত দার্শনিক মতামতের বিরোধী এবং জনপ্রিয় প্রচারকদের সফিস্ট বলা হতো। প্রোটোগোরাসের দর্শনের জন্য তাঁকেও একজন সফিস্ট বলে গণ্য করা হতো। দেবতাদের ব্যাপারে বা ‘অন দি গডস’ নামে তাঁর দেবতা বিরোধী রচনার জন্য প্রোটোগোরাসকে এথেন্স নগর হতে বহিষ্কার করা হয় এবং তাঁর গ্রন্থ পুড়িয়ে দেওয়া হয়। … Read more

আনাতোলি লুনাচারস্কি ছিলেন রাশিয়ান মার্কসবাদী বিপ্লবী এবং প্রথম সোভিয়েত পিপলস কমিশারের শিক্ষামন্ত্রী

লুনাচারস্কি

আনাতোলি ভাসিলিয়েভিচ লুনাচারস্কি (রুশ ভাষায়: Анато́лий Лунача́рский; ১১ নভেম্বর ১৮৭৫ – ২৬ ডিসেম্বর ১৯৩৩) ছিলেন একজন রাশিয়ান মার্কসবাদী বিপ্লবী এবং প্রথম বলশেভিক সোভিয়েত পিপলস কমিশারের (নরকম্প্রোস) শিক্ষামন্ত্রী, পাশাপাশি পুরো ক্যারিয়ার জুড়ে ছিলেন সক্রিয় নাট্যকার, সমালোচক, প্রাবন্ধিক এবং সাংবাদিক। রাষ্ট্র ও সমাজের অন্যতম নেতৃস্থানীয় সমাজতান্ত্রিক সংস্কৃতি ও শিক্ষা বিস্তারে লুনাচারস্কির অবদান অমূল্য। জনশিক্ষা কমিশারিয়েতে যোগদান জনশিক্ষা … Read more

প্লটিনাস গ্রিসের একজন ভাববাদী দার্শনিক

প্লটিনাস বা প্লোতিনোস (গ্রিক: Πλωτῖνος, লাতিন: Plotinus; ২০৪/৫ – ২৭০) ছিলেন গ্রিসের একজন ভাববাদী দার্শনিক। কিন্তু প্লটিনাসের জন্ম হয়েছে মিসরে এবং তিনি জীবন অতিবাহিত করেছেন রোম নগরে। প্লটিনাসকে নব প্লেটোবাদের প্রতিষ্ঠাতা মনে করা হয়। প্লটিনাসের ব্যাখ্যায় দর্শন অধিকতর রহস্যময় রূপ ধারণ করে। প্লটিনাসের মতে সৃষ্টি পরিক্রমার উৎস হচ্ছে এক ঈশ্বর। কিন্তু ঈশ্বর হচ্চে মানুষের অনুধাবন … Read more

এলিয়াটিক দর্শনের প্রতিষ্ঠাতা পারমিনাইডিস ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক

পারমিনাইডিস বা পারমেনাইডিস বা পার্মেনিদিস বা এলেয়া’র পার্মেনিদিস (ইংরেজি: Parmenides of Elea ৫১৫ খ্রিস্টপূর্ব – ৪৬০ খ্রিস্টপূর্ব) ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক। কিন্তু তাঁর জন্ম হয়েছিল দক্ষিণ ইতালির এলিয়া শহরে। এজন্য পারমিনাইডিসকে ‘এলিয়াটিক’ দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়। আরো পড়ুন

ভিলফ্রেডো পারেতো ছিলেন এলিট বা শ্রেষ্ঠবাদের প্রবক্তা

এলিট বা শ্রেষ্ঠবাদের প্রবক্তাদের অন্যতম হচ্ছেন ইতালির লেখক ভিলফ্রেডো পারেতো (ইংরেজি: Vilfredo Federico Damaso Pareto, ১৫ জুলাই ১৮৪৮ – ১৯ আগস্ট ১৯২৩ )। তাঁর পরিচিত একখানি গ্রন্থের নাম ‘দি মাইন্ড এন্ড সোসাইটি’। এলিটবাদের অপর এক প্রবক্তা ছিলেন ইতালিরই গায়তানো মসকা (১৮৫৮-১৯৪১)। তাঁর পরিচিত গ্রন্থের নাম ‘দি রুলিং ক্লাস’। আরো পড়ুন

ফ্রিডরিক নিৎসে জার্মানীর ভাববাদী দার্শনিক ফ্যাসিবাদী মতাদর্শের পূর্বসূরি

ফ্রিডরিক-নিৎসে

ঊনবিংশ শতকের জার্মানীর ভাববাদী দার্শনিক ফ্রিডরিক নিৎসে বা ফ্রিডরিখ নিটশে (ইংরেজি: Friedrich Nietzsche; ১৮৪৪-১৯০০ খ্রি.) ফ্যাসিবাদী মতাদর্শের অন্যতম পূর্বসূরি ছিলেন। ইউরোপে পুঁজিবাদ তখন সাম্রাজ্যবাদী চরিত্র গ্রহণ করতে শুরু করেছে। ধনতান্ত্রিক অর্থনীতির অসঙ্গতি ও সংকট সমাজের অভ্যন্তরে শোষক ও শোষিতের দ্বন্দ্বকে তীব্র করে সামাজিক বিপ্লবকে অত্যাসন্ন করে তুলছে। আরো পড়ুন

error: Content is protected !!