নাউ নুয়ার: স্যাঁতসেঁতে অরণ্যের এক অনন্য বন্য গুল্ম ও এর উদ্ভিদতাত্ত্বিক পরিচয়
বৃহদাকার গুল্ম, ২ মিটার পর্যন্ত উঁচু, কন্ড সরল, রসালো, শাখা-প্রশাখা বেলনাকার, শক্ত, মসৃণ। পাতা ১৫ ৩৫ x ৫-১২ সেমি, উল্টাভাকার, অখন্ড, দীর্ঘাগ্র, চার্মবৎ, মসৃণ, মধ্যশিরার উভয়পাশে পার্শ্বশিরা ১২-১৫টি, তীক্ষ্ণ, পাদদেশ সরু হয়ে একটি খর্বাকৃতির ও মোটা পর্বলগ্ন পত্রবৃন্তে পরিণত হয়। পুষ্প গোলাপী বা লালচে, লম্বা, শক্ত ও প্রায় মসৃণ প্রান্তীয় যৌগিক মঞ্জরীতে সজ্জিত, পুষ্পবৃন্তিকা ছড়ানো অথবা ঝুলন্ত, ৩.৫-১৫.০ মিমি লম্বা। আরো পড়ুন