বৈজ্ঞানিক নাম: Calotes versicolor (Daudin, 1802)
সমনাম: Agama versicolor Daudin, 1802, Agama tiedmanni Kuhl, 1820, Calotes versicolor Fitzinger, 1826.
বাংলা নাম: দেশি বাগান গিরগিটি,
ইংরেজি নাম: Oriental Garden Lizerd.
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
বিভাগ: Chordata
শ্রেণী: Reptilia
বর্গ: Squamata.
উপবর্গ: Iguania
পরিবার: Agamidae
গণ: Calotes
প্রজাতি: Calotes versicolor (Daudin, 1802)
পরিচিতি: দেশি বাগান গিরগিটি, (ইংরেজি: Oriental Garden Lizerd) যাদের বৈজ্ঞানিক নাম Calotes versicolor হচ্ছে অতি সুপরিচিত সরীসৃপ। তুণ্ড থেকে পায়ুর দৈর্ঘ্য ১২সেমি, লেজের দৈর্ঘ্য ৩২ সেমি।
স্বভাব: দেশি বাগান গিরগিটি বনাঞ্চলের চারপাশের এলাকায় ঝোঁপে ও গ্রামাঞ্চলের খোলা এলাকায় বাস করে। এছড়াও শহরের উদ্যান ও বাগানে পাওয়া যায়। এরা দিনের বেলায় বিচরণ করে এবং গেছো স্বভাবের। এরা উত্তেজিত হলে গাছে চড়ে এবং লাফিয়ে এক ডাল থেকে অন্য ডালে যায়। জলাভূমি, মাঠ ওলোকালয়ে বিচরণ করে; সচরাচর একা, জোড়ায় বা ছোট দলে থাকে।
বিস্তৃতি: দেশি বাগান গিরগিটি বাংলাদেশের সর্বত্র বিস্তৃত। এছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা, মায়ানমার এবং সুমাত্রা থেকে চিনের দক্ষিণ অংশ পর্যন্ত বিস্তৃত।
অবস্থা: দেশিবাগান গিরগিটিবিশ্বেওবাংলাদেশেবিপদমুক্তবলেবিবেচিত, তবে বাংলাদেশের কিছু মানুষ কুসংস্কারবশত এটিকে হত্যা করে।
বাস্তুতান্ত্রিক ভূমিকা: এই প্রজাতির গিরগিটি ফসলের, বাগানের ও বন-জংগলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ছবির ইতিহাস: এখানে ব্যবহৃত ছবিটি ময়্মনসিংহ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ১২ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে তোলা।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।