এই মৃত্যু উপত্যকা আমার দেশ না

আমার দেশ না

যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি— যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি- আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আরো পড়ুন

আমার খবর

আমি সেই মানুষ যার কাঁধের ওপর সূর্য ডুবে যাবে। বুকের বোতামগুলো নেই বহুরাত কলারটা তোলা ধুলো ফ্যা ফ্যা আস্তিন হাওয়াতে চুল উড়িয়ে পকেট থেকে আধখানা সিগারেট বার করে বলব দাদা একটু ম্যাচিসটা দেবেন? লোকটা যদি বেশি ভদ্র হয় সিগারেট হাতে রেখে এগিয়ে দেবে দেশলাই আরো পড়ুন

error: Content is protected !!