কৃষ্ণচূড়া এশিয়ার উপকারি প্রকৃতিবান্ধব ও আলংকারিক দৃষ্টিনন্দন বৃক্ষ
কৃষ্ণচূড়া মধ্যম বৃক্ষ। এদের পত্র যৌগিক, দ্বিপক্ষল, পত্রদৈর্ঘ্য ১ থেকে দেড় ইঞ্চি; পত্রিকা অত্যন্ত ক্ষুদ্র এবং অসংখ্য। পুষ্পমঞ্জরি অনিয়ত। প্রস্ফুটিত ফুলের ব্যাস ২ থেকে ৩ ইঞ্চি। বৃতির বহিরাংশ সবুজ, অন্তর্দেশ রক্তিম। দলে পাপড়ির সংখ্যা ৫, গাঢ় লাল থেকে কমলা। বৃহত্তম পাপড়ি হলুদ কিংবা সাদা রেখায় চিহ্নিত। পুংকেশর সংখ্যা ১০, লাল। ফলের দৈর্ঘ্য ১২ ইঞ্চি থেকে ২৪ ইঞ্চি, প্রস্থ ২ ইঞ্চি, কঠিন। কচি ফলের রং সবুজ, পাকা ফল গাঢ়-ধূসর। বীজ অসংখ্য, লম্বাকৃতি। আরো পড়ুন