অগত্যা
তিন কাল গিয়ে এক কালে ঠেকা বুড়ো/ সব পাতা ঝ’রে গেলে শীতে/ ফু দিয়ে স্মৃতিতে/ একা সে আঁটকুড়ো/ ব’সে ব’সে সারাক্ষণ ফোলায় ফাঁপায় / রঙিন বুদ্বুদ/ যেখানে যা পায়/ মাটিতে লাগিয়ে মুখ খুঁটে খায় খুদ/ পাখিদের মতন হুবহু/ এক থেকে/ সেও হতে চেয়েছিল বহু/ একা তাকে ফেলে রেখে গিয়েছে প্রত্যেকে/ দাঁতে আরো জোর কমবে চোখে কমবে জ্যোতি/ জিভ আরো বেশি করে চাইতে থাকবে নুন-ঝাল-টক/ তখনই ফিরিয়ে নেবে বস্তু তার দেহ থেকে গতি আরো পড়ুন