মৌল ও অমৌল গুণ স্বাতন্ত্র্য বাস্তবের প্রকৃতি সম্পর্কে জ্ঞানতত্ত্ব এবং অধিবিদ্যার ধারণাগত পার্থক্য
মৌল এবং অমৌল গুণ বা প্রাথমিক বা দ্বিতীয় পর্যায়িক স্বাতন্ত্র্য (ইংরেজি: Primary/secondary quality distinction) হচ্ছে বাস্তবের প্রকৃতি সম্পর্কিত জ্ঞানতত্ত্ব এবং অধিবিদ্যার একটি ধারণাগত পার্থক্য। বস্তুর গুণ কোনটি মৌল এবং কোনটি অমৌল, এই পার্থক্য বিশেষ করে ইংরেজ দার্শনিক জন লকের (১৬৩২-১৭০৪) রচনায় দেখা যায়। মানব উপলব্ধি সম্পর্কিত লকের রচনায় এটি সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল, তবে গ্যালিলিও ও ডেকার্টসের মতো আগের চিন্তাবিদরাও একই রকম পার্থক্য তৈরি করেছিলেন। আরো পড়ুন