সুরিঞ্জান-এর নানাবিধ ভেষজ গুণাগুণ

কলচিসিন অল্প মাত্রায় পরিবর্তক, বায়ুনাশক, বিরেচক, পিত্তনিঃসারক, বেদনানাশক, স্বেদজনক, অবসাদক, মূত্রকারক ও কামোদ্দীপক। তাছাড়া বাতের ব্যথায় (প্রথমাবস্থায়) প্লীহা ও যকৃতের, নানাবিধ রোগে ব্যবহার্য। কন্দ বেটে লাগালে ব্যথা ও ফোলা কমে যায়। বর্তমানে গাছের প্রজনন বৃদ্ধির কাজে কলচিসিন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। কন্দ মস্তিষ্কের স্নিগ্ধতাকারক এবং পুরাতন অর্শে লাগালে ব্যথা ও ঘা দুই-ই কমে।

কলচিকাম-এর নানা প্রজাতির বিবরণ

Liliaceae পরিবারের অন্তর্গত Colchicum গণভুক্ত প্রায় ৮৫টি প্রজাতি এশিয়া, উত্তর আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অংশে জন্মে। তন্মধ্যে মাত্র কয়েকটি ঔষধার্থে ব্যবহৃত হয়ে। এগুলির মধ্যে মাত্র ২টি প্রজাতি ভারতের পশ্চিম হিমালয়ের বিভিন্ন স্থানে ২-৯ হাজার ফুট উচ্চতায় জন্মে।আরো পড়ুন

error: Content is protected !!