যূথিকাপর্ণী গুল্ম এশিয়ায় জন্মানো ভেষজ প্রজাতি

Acanthaceae পরিবারের অন্তর্গত Rhinacanthus গণের মাত্র ৪টি প্রজাতি এশিয়া ও আফ্রিকা মহাদেশে জন্মে। এই চারটির মধ্যে দু’টি ভারতে পাওয়া যায়। তন্মধ্যে একটি হলো যূথিকাপর্ণী অর্থাৎRhinacanthus nasutus Kurz, পূর্বে এটির নাম ছিল R. communis Nees; অপর প্রজাতিটির নাম R. calcaratus Nees, এটি দেখতে অনেকটা যূথিকাপর্ণীর মত, ফুল সাদা, আসাম ও বাংলার জঙ্গলে জন্মে। যূথিকাপর্ণী-এর বিবরণ: ৪ … Read more

পাঞ্জা সালম-এর আটটি ভেষজ গুণাগুণ

কামোদ্দীপক, পুষ্টিকর ও অগ্নিবর্ধক এবং অজীর্ণ, অতিসার, প্রবাহিকা, প্রসবাস্তিক ও রোগান্তিক দুর্বলতা, মস্তিষ্ক দৌর্বল্য, স্নায়ুদৌর্বল্য, কৃশতা, হৃৎদ্দৌর্বল্য ও রক্তদোষ প্রভৃতিতে ব্যবহার্য। পাঞ্জা সালম-এর ঔষুধি ব্যবহার এখানে যে মুষ্টিযোগগুলি লেখা হচ্ছে, সেগুলি পাঞ্জা সালমকে (Orchis latifolia) নিয়ে, তবে তা না পাওয়া গেলে মুঞ্জাতক সালম বা অন্য সালম ব্যবহার করতে পারেন। ১. অপুষ্টিতে: পুষ্টিকর আহারের অভাবে অপুষ্টি … Read more

সফেদমুসলি বা মহাশতাবরী- এর পাঁচটি ভেষজ গুণাগুণ

মহাশতাবরী বা সহস্রবীর্যা ‘সফেদমুসলি’ নামেও পরিচিত। কারণ মহাশতাবরীর শুকনা মূলই সফেদ মুসলি। যদিও-বা সফেদমুসলি নামে আরও কয়েকটি গাছের মূল বিভিন্ন বাজারে পাওয়া যায়, তথাপি অধিকাংশ উদ্ভিদবিদ্‌গণের মতে মহাশতাবরীর অর্থাৎ Asparagus adscendens Roxb.-এর মূলই আসল সফেদমুসলি। সফেদমুসলি-এর গুণাগুণ ১. অপুষ্টিতে: সাধারণতঃ শিশুরাই এই সমস্যায় বেশী পড়ে। বড়দের ক্ষেত্রে যে হয় না তা নয়। ৪। ৫ বছর … Read more

মহাশতাবরী বা সফেদমুসলি এশিয়ায় জন্মানো উপকারী উদ্ভিদ

মহাশতাবরী বা সহস্রবীর্যা ‘সফেদমুসলি’ নামেও পরিচিত। কারণ মহাশতাবরীর শুকনা মূলই সফেদ মুসলি। যদিও-বা সফেদমুসলি নামে আরও কয়েকটি গাছের মূল বিভিন্ন বাজারে পাওয়া যায়, তথাপি অধিকাংশ উদ্ভিদবিদ্‌গণের মতে মহাশতাবরীর অর্থাৎ Asparagus adscendens Roxb.-এর মূলই আসল সফেদমুসলি। পরিচিতি: কাঁটা-যুক্ত খানিকটা সোজা কাণ্ডবিশিষ্ট গুল্ম জাতীয় উদ্ভিদ। সাধারণতঃ পশ্চিম হিমালয়ের বিভিন্ন স্থানে এবং পাঞ্জাব ও কুমায়ুন অঞ্চলে ৫০০০ ফুট … Read more

পাচৌলি বা পচাপাতা উপকারী গাছ

পাচৌলি বা পচাপাতা-এর পরিচিতি ও গুণপনা ১. Pogostemon heyneanus Benth. (Syn.-P. patchouli Hook. f. non Pelletier): এই দেশি পাচৌলিটি পচাপাতা নামে বাংলায় পরিচিত। অত্যন্ত গন্ধযুক্ত উদ্ভিদ। সাধারণতঃ ২। ৩ ফুট লম্বা হয়। পাতা ডিম্বাকৃতি, প্রায় তুলসী পাতার মতো দেখতে, কিনারা খাঁজ কাটা, সামান্য রোমশ, পাতলা। লম্বা পুষ্পদণ্ডের উপর গোলাকারভাবে ছোট ছোট ফুল ফোটে। ফুলও অত্যন্ত … Read more

ওট বা জই খাওয়ার কয়েকটি গুণাগুণ

ওট বা জই খাদ্য স্নায়ু-উত্তেজক, বলকর, নিদ্রাকারক, স্নিগ্ধ, শীতল ও মৃদু বিরেচক গুণ-সম্পন্ন। এটি ডিপথেরিক পক্ষাঘাত, আমাশা, জ্বরান্তিক দুর্বলতা, ক্লৈব্য, অনিদ্রা, হৃৎস্পন্দনাধিক্য, দন্তক্ষয়, কোলেস্টেরলের আধিক্য প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার্য। Oat হৃৎপেশীকে সবল করে এবং মূত্রসংবহন তন্ত্রকে সতেজ রাখে। এটি মূত্রকারক এবং দ্রুত মূত্রাশয় ও মূত্রনালীর আক্ষেপ নিবারণ করে। এছাড়া মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের উপরও ওটের ক্রিয়া পরিলক্ষিত … Read more

error: Content is protected !!