বৈজ্ঞানিক নাম: Diospyros ferrea.
সমনাম: Pisonia buxifolia Rottb. (1783), Ehretia ferrea Willd. (1794), Maba buxifolia (Rottb.) Juss. (1804), Diospyros buxifolia (Blume) Hiern (1873).
ইংরেজি নাম: Black ebony, Philippine Ebony Persimmon.
স্থানীয় নাম: কালো এবোনি।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants
শ্রেণী: Eudicots
উপশ্রেণি: Asterids
বর্গ: Ericales
পরিবার:
গণ: Diospyros
প্রজাতি: Diospyros ferrea (Willd.) Bakh., Gard. Bull. Str. Settl. 7: 162 (1933).
বর্ণনা: কালো এবোনি এবিনাসি পরিবারের ডিয়োসপিরোস গণের সপুষ্পক উদ্ভিদের একটি ছোট থেকে মধ্যম আকৃতির বৃক্ষ। এরা প্রায় ২৫ মিটার উঁচু, পল্লব মসৃণ। পত্র দীর্ঘায়ত বা উপবৃত্তাকার, ৪-১১ x ২-৪ সেমি, মূলীয় অংশ সূক্ষ্মাগ্র, শীর্ষ গোলাকার, স্থূলাগ্র বা ভোঁতা, উভয় পৃষ্ঠ রোমশ বিহীন, বৃন্ত ৩-৪ মিমি লম্বা, প্রথমে রোমশ পরবর্তীতে রোমশ বিহীন।
পুষ্প একলিঙ্গ, এ্যাংশক। বৃতি ঘন্টাকার, মূলীয় অংশ বিভাজিত, উভয় পৃষ্ঠ ক্ষুদ্র ঘন কোমল রোমাবৃত। দলমন্ডল কলসাকার, এক ষষ্ঠাংশ বিভাজিত, ৪-৭ মিমি লম্বা। পুংপুষ্প ১-৪ টি, নিয়ত মঞ্জরীতে বিন্যস্ত, বৃন্তক বা অবৃন্ত, পুংকেশর ৩-১২ টি, রোমশ বিহীন। স্ত্রীপুষ্প একল বা নিয়ত মঞ্জরীতে বিন্যস্ত, বৃন্ত ১-২ মিমি লম্বা, রোমশ, গর্ভাশয় ডিম্বাকার, রোমশ বিহীন, ৬-৮ প্রকোষ্ঠী, গর্ভদন্ড একটি, রোমশ বিহীন, বন্ধ্যা পুংকেশর ৩-৬টি। ফল বেরি, উপবৃত্তাকার থেকে গোলাকার রোমশ বিহীন, ১.০-১.৫ সেমি লম্বা, ১ বীজী। সস্য মসৃণ। ফুল ও ফল ধারণ ঘটে মার্চ-জুন।
ক্রোমোসোম সংখ্যা: জানা নেই।
আবাসস্থল: বেলাভূমি এবং শুষ্ক চিরহরিৎ অরণ্য।
বিস্তৃতি: শ্রীলংকা, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। বাংলাদেশের হবিগঞ্জ জেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণ অভয়ারণ্য স্যাংঙুয়ারী থেকে রিপোর্টকৃত (Uddin et al., 2003)।
অর্থনৈতিক ব্যবহার ও গুরুত্ব: কাষ্ঠ থেকে বিভিন্ন আসবাব তৈরিতে ব্যবহার করা হয়।
জাতিতাত্বিক ব্যবহার: জানা নেই।
বংশ বিস্তার: বীজে বংশ বিস্তার ।
প্রজাতিটির সংকটের কারণ: সীমাবদ্ধ বিস্তৃতি।
সংরক্ষণ: বর্তমান অবস্থা ও আশংকা মুক্ত (lc)।
গৃহীত পদক্ষেপ: সংরক্ষণের পদক্ষেপ নেই।
প্রস্তাবিত পদক্ষেপ: আশু সংরক্ষণ নিষ্প্রয়োজন।
তথ্যসূত্র:
১. এম আহসান হাবীব, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৬৩-৩৬৪। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।