বন পেঁয়াজ ভেষজ কন্দ বিরুৎ

বন পেঁয়াজ

বৈজ্ঞানিক নাম: Eleutherine palmifolia. সমনাম : জানা নেই।  ইংরেজি নাম : Bawang Dayak। স্থানীয় নাম : বন পেঁয়াজ। 
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস 
জগৎ/রাজ্য: Plantae. বিভাগ: Angiosperms. অবিন্যাসিত: Monocots. বর্গ: Asparagales. পরিবার: Iridaceae. গণ: Eleutherine প্রজাতির নাম: Eleutherine palmifolia

ভূমিকা: বন পেঁয়াজ (বৈজ্ঞানিক নাম: Eleutherine palmifolia) হচ্ছে  এক প্রকারের কন্দ জাতীয় ভেষজ বিরুৎ। এই প্রজাতিটি পূর্ব এশিয়ার দেশে জন্মায়।

বন পেঁয়াজ-এর বিবরণ

বন পেঁয়াজ একটি একবর্ষজীবী ভেষজ বিরুৎ। এই প্রজাতি উচ্চতায় ৩০ থেকে ৪০ সেমি পর্যন্ত হয়। এদের পাতা সবুজ, একক, ফিতা এর মতো সুচালো এবং প্রান্ত সমতল বা অখাঁজকাটা। এতে ক্ষুদ্র সাদা ফুল এবং উজ্জ্বল-লাল কন্দ আছে যা লাল পেঁয়াজের মতো দেখতে।

ভেষজ গুণাগুণ

বন পেঁয়াজ হল কালিমান্তান দ্বীপ, ইন্দোনেশিয়ার স্থায়ী উদ্ভিদ। যা প্রজন্মের পরে প্রজন্ম ধরে সেই দ্বীপের আদিবাসী সম্প্রদায়ের লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় লোকেরা এই পেঁয়াজ ব্যবহার করে বিভিন্ন ধরণের রোগ যেমন উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, আলসার, কোষ্ঠকাঠিন্য, স্ট্রোক এবং প্রসবোত্তর মায়েদের জন্য ভেষজ পানীয় হিসাবে নিরাময় করতে। এই পেঁয়াজের ব্যাপকভাবে ব্যবহৃত প্রধান অংশ হল এর কন্দ যা তাজা, শুকনো পেঁয়াজের কন্দ, আচার বা গুঁড়ো আকারে থাকে।

তথ্যসূত্র:

১. “Eleutherine palmifolia”, pmc.ncbi.nlm.nih.gov, ইউআরএলঃ https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6072726/

বি. দ্র: ব্যবহৃত ছবি pmc.ncbi.nlm.nih.gov থেকে নেওয়া হয়েছে।

Leave a Comment

error: Content is protected !!