সাদা চিতা বা সফেদ চিত্রক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ফুল

সাদা চিতা

বৈজ্ঞানিক নাম: Plumbago zeylanica সমনাম: Plumbago scandens L. ইংরেজি নাম: Ceylon Leadwort. বাংলা নাম: সফেদ চিত্রক, সাদা চিতা হিন্দি নাম: चित्रक Chitrak অসমীয়া নাম: বগা আগেচিতামনিপুরী নাম:  Telhidak angouba তামিল নাম: சித்திர மூலம் chittiramoolam Karimai ওড়িয়া নাম: অগ্নি
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants অবিন্যাসিত: Angiospermsঅবিন্যাসিত: Eudicotsঅবিন্যাসিত: Core eudicotsবর্গ: Caryophyllales পরিবার: Plumbaginaceae গণ: Plumbago প্রজাতি: Plumbago zeylanica

ভূমিকা: সাদা চিতা বা সফেদ চিত্রক হচ্ছে প্লামবাগিনাসি বা লেডওর্ট পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের প্রজাতি। এটি ঔষধি গুণসমৃদ্ধ একটি গুল্ম। এটির ভেষজ গুণাগুণ আছে।

বিবরণ:

এটির শিকড় মাংসল এবং ভেষজ কাজে ব্যবহৃত হয়। এই উদ্ভিদের নির্যাস এডিশ এজিপ্টি মশার লার্ভার বিরুদ্ধে শক্তিশালী যদিও  মাছের ক্ষেত্রে বিষাক্ততা দেখা যায়নি।[১] সফেদ চিত্রক প্রায় ৫০ সেমি উঁচু হয়।  পাতা ৫-৯×২.৫-৪ সেমি। ডালের মাথায় ১২.৫-২৮ মিমি লম্বা ডাঁটায় ফুলের ব্যস ১৭-৩৩ মিমি সাদা ফুল। এটির ডাঁটা চকচকে, ঊর্ধ্বগামী বা সোজা।

বিস্তৃতি: বাংলাদেশে জঙ্গলে পাওয়া যায়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি।

বিবিধ: Plumbago গণে ১০-২০টি প্রজাতি পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

* Plumbago indica, রক্ত চিতা

* Plumbago auriculata,

* Plumbago wissii,

তথ্যসূত্র:

১. Patil CD, Patil SV, Salunke BK, Salunkhe RB”Bioefficacy of Plumbago zeylanica (Plumbaginaceae) and Cestrum nocturnum (Solanaceae) plant extracts against Aedes aegypti (Diptera: Culicide) and nontarget fish Poecilia reticulata. Parasitol Res.” 2011 May;108(5):1253-63

2 thoughts on “সাদা চিতা বা সফেদ চিত্রক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ফুল”

  1. I like this article. Thanks a lot for the article. I think, this site is the best site for plants and animals. Wish you the best success.

    Reply

Leave a Comment

error: Content is protected !!