[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner” rounded_corners=”rounded-10″]গণের বৈজ্ঞানিক নাম: Benincasa Savi, Bibl. Ital. 9: 158 (1818). জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae – Plants শ্রেণী: Eudicots উপশ্রেণি: Rosids বর্গ: Cucurbitales পরিবার: Cucurbitaceae উপপরিবার: Cucurbitoideae গণ: Benincasa Savi, Bibl. [/otw_shortcode_info_box]
বিবরণ: বেনিনকাসা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণের নাম। এরা বর্ষজীবী লতান বিরুৎ, বৃন্ত জুড়ে কোমল রোমশ। পত্র করতলাকার ৫ খন্ডিত। আকর্ষ ২-৩ খন্ডিত।
এদের ফুল হলুদ, সাধারণত সহবাসী, একল। পুংপুষ্প: বৃতিনল প্রশস্ত ঘন্টাকার, খন্ড ৫টি, অর্ধ ফলকাকার, দলমন্ডল চক্রাকার, সাধারণত ৫ খন্ডিত, খন্ড বিডিম্বাকার। পুংকেশর ৩টি, মুক্ত, বৃতিনলের অভ্যন্তরে সন্নিবিষ্ট, পুংদন্ড খাটো, পরাগধানী বহির্মুখী, পুরু। স্ত্রী পুষ্প: বৃতি ও দল মন্ডল পুংপুষ্পের বৃতি ও দলের অনুরূপ। বন্ধ্যা পুংকেশর ৩টি, গর্ভাশয় ডিম্বাকার, গর্ভদন্ড চাকতির ভিতর সন্নিবিষ্ট, গর্ভমুন্ড ৩টি, সম্প্রসারিত, ২-খন্ডিত। ফল বেরি সদৃশ, বৃহৎ, দীর্ঘায়ত, গোলাকার, কন্টকরোমী, চকচকে, অবিদারী, বহুবীজী। এদের বীজ ডিম্বাকৃতি-দীর্ঘায়িত, চাপা, প্রান্ত স্ফীত।
বেনিনকাসা গণে বাংলাদেশে রয়েছে একটি প্রজাতি আছে যা চালকুমড়া বা জালি কুমড়া নামে পরিচিত।
তথ্যসূত্রঃ
১. এম অলিউর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩১৭-৩১৮। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।