[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner” rounded_corners=”rounded-10″]বৈজ্ঞানিক নাম: Athyma inarina Butler, 1885 প্রতিনাম: Athyma inarina Moore, 1858; Pantoparia nefte inara Doubleday (vide Evans), 1932; Pantoparia nefte (Cram.) (vide Wynter-blyth), 1957; Athyma nefte Corbet & Pendlebury, 1978. ইংরেজী নাম: জানা নেই। স্থানীয় নাম: নীল খাঁজী ফুলকিদাঁড়া প্রজাপতি। জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Animalia অবিন্যাসিত: Euarthropoda শ্রেণী: Insecta বর্গ: Lepidoptera পরিবার: Nymphalidae গণ: Athyma প্রজাতি: Athyma inarina [/otw_shortcode_info_box]
ভূমিকা: বাংলাদেশের প্রজাপতির তালিকায় থাকা নীল খাঁজী ফুলকি দাঁড়া হচ্ছে নিমফালিডি পরিবারের এথিমা গণের একটি প্রজাপতি।
বিবরণ: নীল খাঁজী ফুলকি দাঁড়া প্রজাপতির প্রসারিত ডানার মাপ ৫৫-৭০ মিমি। পুরুষের উপরের discal কান্ড সাদা, প্রান্তের দিকে নীলাভ খাঁজ অংশ রয়েছে। সামনের প্রান্তীয় দাগ এবং সুস্পষ্ট সাদা দাগ সেলের শেষে অবস্থিত, cell-streak বাঁকা। পেছনের ডানা কমলা বাইরের discal কান্ড বিশিষ্ট। সামনের ডানায় নিচের দিকের cell-streak বেশ ভাঙ্গা। স্ত্রীর দেহে সামনের ডানার discal দাগ ৪, ৫ এবং ৬ তৈরি করে চলমান প্রান্তীয় কান্ড। দাগ প্রশস্ত এবং কমলা।
স্বভাব এবং বাসস্থান: লার্ভার খাদ্য উদ্ভিদ হচ্ছে Glochidion প্রজাতিসমূহ।
বিস্তৃতি: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের (আগস্ট ২০১০) ২১ তম খণ্ডে এটির বিস্তৃতি হিসেবে বাংলাদেশ, সিকিম, আসাম, কাচার, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের কথা বলা হয়েছে।
তথ্যসূত্র:
১. শফিক এইচ চৌধুরী, (আগস্ট ২০০৯)। “আর্থোপোডা: ইনসেক্টা-৩”। আহমাদ, মোনাওয়ার; কবির, হুমায়ুন, সৈয়দ মোহাম্মদ; আহমদ, আবু তৈয়ব আবু। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ২১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৭১-৭২। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।