বৈজ্ঞানিক নাম: Phyllanthus maderaspatensis L.
সমনাম: Diasperus gracilis (Roxb.) Kuntze; Diasperus gueinzii (Müll.Arg.) Kuntze; Diasperus maderaspatensis (L.) Kuntze; Nellica maderaspatana Raf. nom. illeg.; Phyllanthus andrachnoides Willd.; Phyllanthus arabicus Hochst. ex Steud.; Phyllanthus brachypodus F.Muell. ex Benth. nom. illeg.; Phyllanthus cuneatus Willd.; Phyllanthus gracilis Roxb.; Phyllanthus gueinzii Müll.Arg.; Phyllanthus javanicus Poir. ex Spreng.; Phyllanthus longifolius Sond. nom. illeg.; Phyllanthus magudensis Jean F.Brunel; Phyllanthus obcordatus Willd.; Phyllanthus stipulaceus Bojer; Phyllanthus thonningii Schumach. & Thonn.; Phyllanthus vaccinioides Klotzsch nom. illeg.; Phyllanthus venosus Hochst. ex A.Rich.
ইংরেজি নাম: জানা নেই।
স্থানীয় নাম: হাজারমনি।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae
বিভাগ: Angiosperms
অবিন্যাসিত: Eudicots
অবিন্যাসিত: Rosids
বর্গ: Rosales
পরিবার: Elantinaceae
গণ: Phyllanthus.
প্রজাতি: Phyllanthus maderaspatensis L.
বর্ণনা: হাজারমনি ফাইলান্থুস গণের রােমশ বিহীন বর্ষজীবী বা বহুবর্ষজীবী কাষ্ঠল বীরুৎ। কান্ড খাড়া বা আরােহী প্রায়শ বহুল শাখান্বিত, ক্ষুদ্রশাখা স্থায়ী। পত্র সােপপত্রিক, উপপত্র ১.২-১.৭ মিমি লম্বা, ভল্লাকার-তুরপুন আকার, অখন্ড, বৃন্ত ১ মিমি লম্বা, সর্পিলাকারে বিন্যস্ত, পত্রফলক রৈখিক থেকে বিডিম্বাকার, ৮-৩০ x ২-৭ মিমি, সূক্ষ্মাগ্র থেকে স্থূলাগ্র বা গােলাকার, মূলীয় অংশ কর্তিতাগ্র, পার্শ্বীয় শিরা ৪-৮ জোড়া। পুষ্প উভলিঙ্গ, সাইম মঞ্জরীতে বিন্যস্ত, পুংপুষ্প সবৃন্তক, বৃন্ত ১ মিমি লম্বা, বৃত্যংশ ৬টি, ১.০ X ০.৭ মিমি, প্রশস্ত বিডিম্বাকার, বা অর্ধগােলাকার, ১ শিরাল, চাকতিখন্ড ৬টি গােলাকার, চ্যাপ্টা, মসৃণ, পুংকেশর ৩টি, পুংদন্ড নিচের দিকে যুক্ত, পরাগধানী লম্বালম্বি বিদারী, ০.৫ মিমি লম্বা।
স্ত্রীপুষ্প: বৃন্ত ফলে ১.৫-২.৩ মিমি লম্বা, বৃত্যংশ ৬টি, ২ খন্ডিত, অর্ধ-গােলাকার, থেকে চমসাকার, অখন্ড প্রান্ত সাদাটে, ফল ফ্যাকাশে লাল, ১.০-১.৮৯x১.০-১.৫ মিমি, চাকতি খন্ড ৬টি, রৈখিক, গর্ভাশয় ৩ কোষী মসৃণ, গর্ভদন্ড মুক্ত, ২ খন্ডিত, ০.৩ মিমি লম্বা। ফল ক্যাপসিউল, ব্যাস ৩ মিমি, মসৃণ। বীজ ১.১-১.২ মিমি লম্বা ত্রিকোণাকার, গাঢ় বাদামী, গুটিকাকার। ফুল ও ফল ধারণ ঘটে মে-জানুয়ারি।
ক্রোমোেসােম সংখ্যা: 2n = ৫৬ (Brunel, 1976).
আবাসস্থল: বালুকা যুক্ত কাদামাটি, চুনা পাথরীয় ভূখন্ড, পাথর যুক্ত জমি, অরণ্য, পতিত জমি, সৈকতের উন্মুক্ত গাছপালা যুক্ত জায়গা।
বিস্তৃতি: আফ্রিকা, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং শ্রীলংকা। বাংলাদেশ থেকে রিপাের্টকৃত (Roxburgh, 1814)।
অর্থনৈতিক ব্যবহার/গুরুত্ব/ক্ষতিকর দিক: পত্র কাশি সৃষ্টির সহায়ক ও ঘাম সৃষ্টিকারী । বীজ বায়ু-রােগ হর, রেচক ও যকৃতের টনিক। শ্বাসনালির প্রদাহ, অক্ষিপ্রদাহ, কানের ব্যথায় ব্যবহার করা হয়।
জাতিতাত্বিক ব্যবহার: দক্ষিণ ভারতে পাতা মাথা ব্যথায় ব্যবহার করা হয় (Caius, 1998)।
বংশ বিস্তার: বীজে বংশ বিস্তার ।
প্রজাতিটির সংকটের কারণ: আবাসস্থল ধ্বংস।
সংরক্ষণ ও বর্তমান অবস্থা: বিপন্ন (EN)। William Roxburgh ১৮১৪ সালে প্রজাতিটি রেকর্ড করেন। তারপর এই এলাকা থেকে প্রজাতিটি সংগৃহীত বা রেকর্ড হয়নি।
গৃহীত পদক্ষেপ: নেই।
প্রস্তাবিত পদক্ষেপ: যথাস্থানে ও যথাস্থানের বাইরে সংরক্ষণ জরুরি।
তথ্যসূত্র:
১. রহমান, এম অলিউর (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪৭৮। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।