বড়-রুশীদের জাতীয় গর্ববোধ
জাতীয়তা নিয়ে, পিতৃভূমি নিয়ে আজকাল কতই না আলাপ আলোচনা, কতো তর্কবিতর্ক, চেচামেচি! ইংলণ্ডের উদারনীতিক ও র্যাডিকাল মন্ত্রীরা, ফ্রান্সের অসংখ্য ‘অগ্রণী’ সাংবাদিক (প্রতিক্রিয়াশীল সাংবাদিকদের সঙ্গে দেখা যাচ্ছে তাদের পরিপূর্ণ সায়), রাশিয়ার গাদাগাদা সরকারী, কাদেতপন্থী ও প্রগতিশীল লিখিয়ে (কিছু-কিছু, নারোদনিক ও ‘মার্কসবাদী’ পর্যন্ত) —হাজারটা রকমারি স্বরে ‘স্বদেশের মুক্তি ও স্বাধীনতা নিয়ে, জাতীয় স্বয়ম্ভরতার মহা নীতি নিয়ে প্রশস্তি গাইছে সকলেই। আরো পড়ুন