উলুচা বাংলাদেশের পাহাড়ীঞ্চলে জন্মানো গুল্ম
উলুচা গুল্ম জাতীয়। এদের শাখা ত্রিকোণাকার এবং শীঘ্রই প্রায় মসৃণে পরিণত হয়। পত্রক ডিম্বাকার বা বল্লমাকার, সূক্ষ্মাগ্র, দৃঢ়ভাবে প্রায় চর্মবৎ, উপরের পৃষ্ঠ মসৃণ, নিম্নপৃষ্ঠের শিরার উপর রোমযুক্ত, পত্রবৃন্ত ২-৫ সেমি লম্বা, প্রতিপার্শ্বে পক্ষযুক্ত। রেসিম লম্বা, অক্ষীয় ও প্রান্তীয়, পুষ্পবৃত্তিকা উর্ধ্বারোহী।