কয়েকটি প্রাচীন উৎস থেকে জানা যায় যে লিউসিপাস বা লিউকিপ্পাস (ইংরেজি: Leucippus; ৫০০-৪৪০ খ্রি.পূ.) একজন গ্রিক দার্শনিক ছিলেন যিনি প্রথমদিকে পরমাণুবাদের তত্ত্ব বিকাশের জন্য অবদান রেখেছিলেন। গ্রিক দার্শনিক ডিমোক্রিটাসের সমসাময়িক হলেও তিনি ছিলেন বয়োজৈষ্ঠ্য। বস্তুর অণুতত্ত্বের মূল ধারণা লিউসিপাসই প্রতিষ্ঠা করেন। ডিমোক্রিটাস তাঁর সেই ধারণাকে পূর্ণতর তত্ত্বের রূপ দেন।
লিউসিপাস বিজ্ঞানের আরো তিনটি মৌলিক ধারণার সৃষ্টি করেন। ১। চরম শূণ্যতা, ২। চরম শূণ্যতার মধ্যে সঞ্চারমান অণু, ৩। যান্ত্রিক অনিবার্যতা। তাঁর রচনাসমূহের যে সমস্ত অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে তার ভিত্তিতে এরূপ অনুমান করা যায় যে, লিউসিপাস কার্যকারণের বিধান এবং প্রয়োজনীয় যুক্তির বিধানও আবিষ্কার করেন। তিনি মনে করতেন, কারণ ব্যতীত কোনো কিছুরই উদ্ভব ঘটতে পারে না। এবং যা কিছু ঘটে তার পেছেনে প্রয়োজনের অনিবার্যতা সর্বাদাই বিদ্যমান থাকে।
তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ২৬৪।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।