বিরোধ

নিরাপদ এই নীড়ে বাঁধলাম নিজেকে জানলায় নীল আকাশ দিলাম টানিয়ে, মনের ঘােড়াকে ঘরের দেয়াল ডিঙিয়ে চিনিয়ে দিলাম সীমানাহীনের ঠিকানা।   সুবাসিত তেল কেশারণ্যের গভীরে স্নান চলে বেশ নিরীহ টবের জলেতে, শুকনো ডাঙায় নির্ভয়ে দিই মনকে অতলান্তিক সাগরে সাঁতার কাটতে।   শাদা ডিশটায় স্বাদু হরিণের মাংস মনের হরিণ সােনা হলাে কার নয়নে, নরম চটির গুহায় গোপন … Read more

রােম্যান্টিক

আগ্নেয়গিরি পাঠালে যে এই রাত্রি, গলিত ধাতুরা জমাট কখন বাধবে? ব্যবসায়ী মন মাহেন্দ্রক্ষণ খুঁজছে, টিকটিকি ডাকে,—বধির সে নির্বন্ধ।   ঘড়ির কাঁটায় কত যে মিনিট মরছে, মনে অনন্ত সময়ের অধিরাজ্য; ভুলেছি, জ্যোৎস্না হারিয়ে হরিৎ ধান্য, এখানে বন্দী আনা-তিনেকের বাল্বে।   ঘরে ঘরে সেই ভ্রমণবিলাসী ভাবনা আরাম-চেয়ারে আনে দুপুরের নিদ্রা; নিজেরি একদা কল্পিত সব স্বপ্ন সেলায়ের প্রতি … Read more

কানামাছির গান

একা ছিলাম উচ্চ আশার কৈলাসে ধুলিসাৎ বটে সে-বালখিল্য স্বপ্নরা; আজো হাসি, তাও মুখভঙ্গির অভ্যাসে দগ্ধ হৃদয় হাওয়ায় মেলতে পথে ঘােরা। নখদর্পণে নিকটবর্তী অলিগলি; প্রত্যাখ্যান জাগরূক রাখে প্রত্যাশা, হৃদয়রাজ্যে অনাবশ্যক দলাদলি, এ-অভাজনের ভবঘুরে তাই ভালােবাসা।   হায়, ইতিহাস অর্থনীতির হাতে বাঁধা। ভুলি বিপ্লব কু প্রভুর রাঙা চোখে; মন যদি চায়, শীর্ণ শরীর দেয় বাধা দ্বিধা বিলম্বে … Read more

সকলের গান

কমরেড, আজ নতুন নবযুগ আনবে না? কুয়াশাকঠিন বাসর যে সম্মুখে। লাল উল্কিতে পরস্পরকে চেনা- দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে, কমরেড, আজ নবযুগ আনবে না?     আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি? ওসব কেবল বুর্জোয়াদের মায়া- আমরা তো নই প্রজাপতি- সন্ধানী! অন্তত, আজ মাড়াই না তার ছায়া।   কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে পৌঁছোয় না কি … Read more

মে-দিনের কবিতা

প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য কাঠফাটা রোদ সেঁকে চামড়া। চিমনির মুখে শোনো সাইরেন-শঙ্খ, গান গায় হাতুড়ি ও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালবাসতে। আরো পড়ুন

error: Content is protected !!