[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner”]বৈজ্ঞানিক নাম: Charaxes fabius fabius (Fabricius) প্রতিনাম: Papilio fabius Fabricius, 1781; Nymphalis fabius Godart, 1823; Charaxes fabius fabius Rothney, 1882; Charaxes solon Varshney, 1994. ইংরেজী নাম: The Black Rajah. স্থানীয় নাম: কালো রাজা প্রজাপতি। জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Animalia অবিন্যাসিত: Euarthropoda শ্রেণী: Insecta বর্গ: Lepidoptera পরিবার: Nymphalidae গণ: Charaxes প্রজাতি: Charaxes fabius fabius [/otw_shortcode_info_box]
ভূমিকা: বাংলাদেশের প্রজাপতির তালিকায় থাকা কালো রাজা হচ্ছে নিমফালিডি পরিবারের চারাক্সেস গণের একটি প্রজাপতি।
বিবরণ: কালো রাজা প্রজাপতির প্রসারিত ডানার মাপ ৭০-৮০ মিমি। উপরের discal কান্ড হলদে সবুজ থেকে ফ্যাকাশে সাদা, সাধারণ তল বেশ গাঢ় বাদামী, discal কান্ড সামনের ডানার চূড়ার কাছে দাগের ভেতর ভেঙে যায়। পেছনের ডানার দুটি সমান লেজ শিরা ২ এবং ৪-এর কাছে, লম্বা স্ত্রীর ক্ষেত্রে, ধারযুক্ত পুরুষে। পেছনের ডানা একটি প্রায় প্রান্তীয় সারিবদ্ধ ছোট lunules এবং একটি প্রান্তীয় সারিবদ্ধ ছোট geminate দাগ বিশিষ্ট।
স্বভাব এবং বাসস্থান: লার্ভার খাদ্য উদ্ভিদ হচ্ছে তেঁতুল (Tamarindus indica) এবং Wagatea spicata.
বিস্তৃতি: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের (আগস্ট ২০১০) ২১ তম খণ্ডে এটির বিস্তৃতি বাংলাদেশ, শ্রীলংকা, দক্ষিণ এবং পূর্ব ভারত এবং মায়ানমার হিসেবে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য: Varshney (1994)-এর মতে এই প্রজাতির নাম fabius গ্রহণযোগ্য নয় এবং এই প্রজাতির নাম হওয়া উচিত C. solon।
তথ্যসূত্র:
১. শফিক এইচ চৌধুরী, (আগস্ট ২০০৯)। “আর্থোপোডা: ইনসেক্টা-৩”। আহমাদ, মোনাওয়ার; কবির, হুমায়ুন, সৈয়দ মোহাম্মদ; আহমদ, আবু তৈয়ব আবু। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ২১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৭৩-৭৪। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।