[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner”]বৈজ্ঞানিক নাম: Charaxes (Haridra) psaphon imna Butler. প্রতিনাম: Charaxes imna Butler, 1870; Charaxes polycena imna Evans, 1932. ইংরেজী নাম: The Indian Rajah. স্থানীয় নাম: দেশি রাজা প্রজাপতি। জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Animalia অবিন্যাসিত: Euarthropoda শ্রেণী: Insecta বর্গ: Lepidoptera পরিবার: Nymphalidae গণ: Charaxes প্রজাতি: Charaxes (Haridra) psaphon imna [/otw_shortcode_info_box]
ভূমিকা: বাংলাদেশের প্রজাপতির তালিকায় থাকা দেশি রাজা হচ্ছে নিমফালিডি পরিবারের চারাক্সেস গণের একটি প্রজাপতি।
বিবরণ: দেশি রাজা প্রজাপতির এদের প্রসারিত ডানার মাপ ৯০-১০০ মিমি। পুরুষের পেছনের ডানার উপরের দিক প্রায় সরু কালো প্রান্ত বিশিষ্ট, কিছু তামাটে দাগ সামনের ডানার চূড়ায় অবস্থিত। স্ত্রীর প্রশস্ত সাদা discal কান্ড কষ্টা পর্যন্ত পৌঁচায়। পুরুষ শিরা ৪-এ লেজ যুক্ত। পেছনের ডানার কালো দাগ ভালভাবে আলাদা এবং বেশ হ্রাস প্রাপ্ত। স্ত্রী Rhodes Morgan দ্বারা ধারনকৃত অস্পষ্টভাবে C. p. psaphon থেকে।
স্বভাব এবং বাসস্থান: লার্ভার খাদ্য উদ্ভিদ হচ্ছে Saccopetalum tomentosum, Aglaia roxburghiana, তেঁতুল (Tamarindus indica).
বিস্তৃতি: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের (আগস্ট ২০১০) ২১ তম খণ্ডে এটির বিস্তৃতি বাংলাদেশ, দক্ষিণ ভারত এবং মায়ানমার হিসেবে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র:
১. শফিক এইচ চৌধুরী, (আগস্ট ২০০৯)। “আর্থোপোডা: ইনসেক্টা-৩”। আহমাদ, মোনাওয়ার; কবির, হুমায়ুন, সৈয়দ মোহাম্মদ; আহমদ, আবু তৈয়ব আবু। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ২১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৭৪। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।