বারুনী নদী নেত্রকোনার কেন্দুয়া এবং কিশোরগঞ্জের ইটনা ও তাড়াইল উপজেলার একটি নদী

বারুনী নদী বা বারুনি নদী হচ্ছে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার ইটনা ও তাড়াইল উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার[১] এবং এটি মূলত সাইদুলি নদীর শাখানদী এবং এটি মগড়া নদীপ্রবাহের বা মগড়া নদী জলসম্ভারের (ইংরেজি: drainage basin) অংশ। আরো পড়ুন

সাইদুলি নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার একটি নদী

সাইদুলি নদী বা সাইডুলি নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, গড় প্রস্থ ৮৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক সাইদুলি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৭৭। আরো পড়ুন

কংস বা কংসবতী নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের অভ্যন্তরীণ নদী

কংস নদী বা কংশ নদী বা কংসবতী নদী বা কংসাই নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার। কংস নদীর বোয়াল মাছ পৃথিবীবিখ্যাত। কংস নদীর গড় প্রস্থ ৯৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদীটির জারিয়া অঞ্চলে গভীরতা ১১.৫ মিটার। নদী অববাহিকার আয়তন ১১২৬ বর্গ কি.মি.। জোয়ার-ভাটার প্রভাবমুক্ত নদীটিতে … Read more

পটুয়াখালী নদী বাংলাদেশের পটুয়াখালী জেলার একটি নদী

পটুয়াখালী নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১১ কিলোমিটার, গড় প্রস্থ ২৫০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক পটুয়াখালী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৪৮।[১] এই নদীর গড় গভীরতা ৬ মিটার এবং নদী অববাহিকার মোট আয়তন ২০ বর্গ কিলোমিটার। পটুয়াখালী নদীর প্রবাহ পটুয়াখালী নদীটি … Read more

কপোতাক্ষ নদ বাংলাদেশের যশোর সাতক্ষীরা ও খুলনা জেলার একটি নদী

কপোতাক্ষ নদ বা কপোতাক্ষ (ইংরেজি: Kapotakkho River)  বাংলাদেশের যশোর সাতক্ষীরা ও খুলনা জেলার একটি নদী। নদটির দৈর্ঘ্য ৯৫ কিলোমিটার, গড় প্রশস্ততা ৪৫ মিটার। প্রবাহ: কপোতাক্ষ নদটিযশোর জেলার চৌগাছা উপজেলায় ভৈরব নদী থেকে এবং এটি পরে খুলনা জেলার কয়রায় খোলপটুয়া নদীতে গিয়ে পতিত হয়েছে। নদীটি মৌসুমি প্রকৃতির। বর্ষাকালে নদটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি … Read more

ভোগাই নদী বাংলাদেশ মেঘালয়ের আন্তঃসীমান্ত নদী

ভোগাই নদী (ইংরেজি: Vogai River) বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী হিসেবে পরিচিত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো নদীটিকে ভোগাই-কংস হিসেবে উল্লেখ করে থাকে। নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার, গড় প্রশস্ততা ৯৫ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ভোগাই [ভোগাই-কংস] নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৬৪।[১] প্রবাহ: ভারতের … Read more

জিঞ্জিরাম নদী বাংলাদেশ ও ভারতের মেঘালয়ের আন্তঃসীমান্ত নদী

জিঞ্জিরাম নদী (ইংরেজি: Jinjiram River) বাংলাদেশ এবং ভারতের মেঘালয়ের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলা এবং ভারতের মেঘালয়ের মধ্য দিয়ে প্রবাহিত। নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য প্রায় ৫৫ কিলোমিটার, গড় প্রশস্ততা ১০৭ মিটার এবং গভীরতা ৭ মিটার। আরো পড়ুন

সুরমা নদী বাংলাদেশ ও আসামের একটি আন্তঃসীমান্ত নদী

সুরমা নদী (ইংরেজি: Surma River) বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ২৪৯ কিলোমিটার, গড় প্রস্থ ১১১ মিটার, প্রকৃতি সর্পিলাকার। নদীটি বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জ জেলার জকিগঞ্জ, কানাইহাট, বিয়ানীবাজার, গোপালগঞ্জ, সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ছাতক, কোম্পানিগঞ্জ, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ ও ধরমপাশা উপজেলার মধ্য দিয়ে প্রবাহমান। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক সুরমা … Read more

ধলা নদী বাংলাদেশ ও মেঘালয়ের একটি আন্তঃসীমান্ত নদী

ধলা নদী (ইংরেজি: Dhala River): ধলা নদীটি বাংলাদেশ ও মেঘালয়ের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের মেঘালয় রাজ্যের এবং বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার একটি নদী। নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার, গড় প্রশস্ততা ১৫৮ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক ধলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৩৫। … Read more

উমিয়াম নদী বাংলাদেশ ও মেঘালয়ের একটি আন্তঃসীমান্ত নদী

উমিয়াম নদী বা উমগট নদী (ইংরেজি: Umiam River): উমিয়াম নদী বাংলাদেশ ও মেঘালয়ের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি জেলা এবং বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার একটি নদী। নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ৫ কিলোমিটার, গড় প্রশস্ততা ৩৫ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক উমিয়াম … Read more

error: Content is protected !!