জীববিদ্যা হচ্ছে জীবন বিকাশের নিয়ম ও প্রকারভেদ বিষয়ক আলোচনা ও গবেষণা

জীববিদ্যা বা জীববিজ্ঞান (ইংরেজি: Biology) বলতে সাধারণত জীবনের বিকাশের নিয়ম এবং জীবনের প্রকারভেদ নিয়ে আলোচনা এবং গবেষণা বুঝায়। প্রাচীন গ্রিক দার্শনিকদের চিন্তাধারায় জীবনের বিকাশগত সমস্যার সাক্ষাৎ পাওয়া যায়। এ নিয়ে তাঁরা চিন্তা করেছেন। আরো পড়ুন

আলফ্রেড বিনেট ছিলেন ফরাসি পরীক্ষামূলক মনোবিজ্ঞানী

আলফ্রেড বিনেট বা আলফ্রেড বাইনেট (ইংরেজি: Alfred Binet; (১৮৫৭-১৯১১ খ্রি.) ছিলেন ফরাসি পরীক্ষামূলক মনোবিজ্ঞানী। ফরাসি দেশে ১৮৯৫ সনে আলফ্রেড বিনেট প্রথম ফরাসি মনোবিজ্ঞানের পত্রিকার প্রতিষ্ঠা করেন। মনোবিজ্ঞানের ক্ষেত্রে তাঁর সহকর্মী সাইমনের সঙ্গে যুক্তভাবে বিনেট শিশুর বুদ্ধি পরিমাপের একটি পদ্ধতি আবিস্কার করেন। আরো পড়ুন

পঞ্চ ভূত বা পঞ্চভূত বা পঞ্চ মহাভূত প্রসঙ্গে

পঞ্চ ভূত বা পঞ্চভূত বা পঞ্চ মহাভূত হচ্ছে পাঁচটি বড় উপাদান, পাঁচটি শারীরিক উপাদান, পাঁচটি মৌলিক উপাদানগুলির একটি গোষ্ঠী, যা হিন্দুত্ববাদ অনুসারে, সমস্ত মহাজাগতিক সৃষ্টির ভিত্তি। আরো পড়ুন

প্লাটফর্মের অলংকার

চেইন টেনে সবুজ আলো জ্বালিয়ে প্লাটফর্ম খালি করে- রাতের শেষ ট্রেনে বাড়ি ফেরা। বোতল টোকানো ছেলে, বোঝা টানা ছেলে, ফেরিওয়ালার ঝুড়ির দেশি-বিদেশি পণ্য, কাঁধে টাঙ্গানো মনোহারী আয়না-চিরুনির পশরা, কুলির উচ্চ কণ্ঠ, বাদামের খোসা, আইসক্রিমের কাঠি, মাইকের সংকেত, গতিশীল পা, চব্বিশ ঘণ্টার খবরের কাগজ; এসবকে ছেড়ে বাড়ি ফেরা। ১৯/০২/২০১৯ চালাবন, দক্ষিণখান, উত্তরা, ঢাকা বি. দ্র: ব্যবহৃত … Read more

বার্লিন প্রাচীর ছিল পশ্চিম বার্লিন ও পূর্ব বার্লিনের সীমানা প্রাচীর

বার্লিন প্রাচীর (জার্মান: Berliner Mauer) ঐতিহাসিকভাবে ইতিহাসে পরিচিত হয়েছে পশ্চিম বার্লিন ও পূর্ব বার্লিনের সীমানা প্রাচীর হিসেবে। এই বার্লিন প্রাচীর তৎকালীন রাষ্ট্র পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানির মধ্যে একটি সীমানা প্রাচীর হিসেবে পরিচিত ছিল। ১৯৬১ সালের ১৩ আগস্ট থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দীর্ঘ ২৮ বছর এই প্রাচীরটি পশ্চিম বার্লিন থেকে পূর্ব বার্লিন এবং পূর্ব জার্মানির আরো পড়ুন

জর্জ বার্কলে ছিলেন খ্রিষ্টান ধর্মযাজক এবং অন্যতম ইংরেজ ভাববাদী

সত্য সম্পর্কে জর্জ বার্কলে

জর্জ বার্কলে বা জর্জ বার্কলি (ইংরেজি: George Berkeley; ১২ মার্চ ১৬৮৫ – ১৪ জানুয়ারি ১৭৫৩ খ্রি.) ছিলেন খ্রিষ্টান ধর্মযাজক এবং অন্যতম ইংরেজ ভাববাদী। প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ ভাববাদী দার্শনিক প্লেটো এবং আধুনিক ভাববাদী দার্শনিক কাণ্টের মধ্যবর্তী দীর্ঘ সময়ে জর্জ বার্কলের ন্যায় শক্তিশালী ভাববাদী দার্শনিক আর দ্বিতীয় কেউ ছিলেন না। ধর্মযাজকদের জেহাদী মনোভাব নিয়ে আরো পড়ুন

তোমার আঙুল ছেড়ে চলা এক দশক

লালা টুকটুকে টগর যেদিন প্রথম কলোনির বাসায় এলো- সেদিন থেকেই আমার হাতেখড়ি হলো চারা লাগানোর, ঘুঘু পাখিকে আলত হাতে মুক্ত করার আনন্দ আমাকে শেখায় সম্পর্কের যত্ন নিতে। এক দশক হলও তোমার আঙুল ছেড়ে আমার পথ চলার, তাই এখন ঘরে ফেরার জন্য আমার মন টানে না, ঘুরে ঘুরে যতটা পথ দেখিয়েছো তুমি- তাকে আরো বাড়িয়েছি। এই … Read more

হেনরী বার্গসঁ আধুনিক ভাববাদের প্রখ্যাত ফরাসি প্রবক্তা

হেনরী বার্গসঁ (ইংরেজি: Henri Bergson; ১৮৫৯-১৯৪১ খ্রি.) ছিলেন আধুনিক ভাববাদের প্রখ্যাত ফরাসি প্রবক্তা। তিনি বহু গ্রন্থের রচয়িতা। এই সমস্ত গ্রন্থের মধ্যে ‘সময় এবং স্বাধীন ইচ্ছা’ এবং সৃজনশীল অভিব্যক্তি বিশ্বব্যাপী পরিচিত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ তিনখানার ইংরেজী অনূদিত নাম হচ্ছে Time and Free Will, Matter and Memory এবং Creative Evolution। আরো পড়ুন

আচরণবাদ বা ব্যবহারবাদ আধুনিক মনোবিজ্ঞানে আলোচ্য বিষয়

আধুনিক মনোবিজ্ঞানে আচরণবাদ, ব্যবহারবাদ (ইংরেজি: Behaviourism) একটি নতুন ধারা। প্রাগমেটিজম বা প্রয়োগবাদ কিংবা কার্যবাদ নামক আধুনিক দার্শনিক তত্ত্বের ভিত্তিতে প্রধাণত মার্কিন যুক্তরাষ্ট্রে মনোবিজ্ঞানের আচরণবাদ তত্ত্বের বিকাশ ঘটে;আরো পড়ুন

রবার্ট বেলারমিন মধ্যযুগের একজন বিখ্যাত ক্যাথলিক লেখক

রবার্ট বেলারমিন (ইংরেজি: Robert Bellarmine; ১৫৪২-১৬২১ খ্রি.) ছিলেন মধ্যযুগের একজন বিখ্যাত ক্যাথলিক লেখক। তিনি ছিলেন ফরাসিদেশের জেসুইটপন্থী ধর্মযাজক। খ্রিষ্ট ধর্মের গির্জার শাসনে পোপের ঐশ্বরিক অধিকারের বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে বেলারমিন সরকারের প্রকার ভেদ নিয়েও আলোচনা করেন। আরো পড়ুন

error: Content is protected !!