শক্তি শিল্প
অধিকারহীন
আমরা তাদেরকে প্রাণবন্ত সময়ের গান
শোনাতে পারিনি।
পৃথিবীর সুন্দর কথাগুলোকে তারা
নদী ও সমুদ্রগর্ভে বিলীন করতে চেয়েছে।
তারা বোঝেনি;
সুন্দর কথা সবকালে পাল্টে নিতে হয়।
২৫.০৮.২০০৪; কাস্টম মোড়, কুষ্টিয়া।
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি বরিস কুস্তোদিয়েভ (১৮৭৮-১৯২৭) আঁকা চিত্র ‘সুন্দর এবং পশু‘ (Beauty and the beast)। শিল্পী চিত্রটি আঁকেন ১৯১৬ সালে। ছবিটি উপরে নিচে সামান্য ছেঁটে ব্যবহার করা হয়েছে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।