গুনাই নদী নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার একটি নদী

গুনাই বা গোমাই বা গুমাই নদী (ইংরেজি: Gunai River) নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার একটি নদী। গুনাই নদীটি বাঁকহারার নদীর ডান তীর থেকে উৎপত্তি লাভ করেছে। নদীটির দৈর্ঘ্য ৪৪ কিলোমিটার, গড় প্রস্থ ২০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক গুমাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ২৩।[১]

গুনাই নদী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়ন থেকে উৎপত্তি লাভ করেছে। নদীটি অতপর দুর্গাপুর উপজেলার বাকলজড়া ইউনিয়ন এবং কলমাকান্দা উপজেলার কৈলাটি ও পাগলা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উপদাখালী নদীতে পতিত হয়েছে।[২] তেওরখালী নদী হচ্ছে গুনাই এবং কংস নদীর সংযোগ নদী।

তথ্যসূত্র:

১. মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি, কথাপ্রকাশ, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৫, পৃষ্ঠা ২২৯-২৩০, ISBN 984-70120-0436-4.
২. হক, ম. ইনামুল, বাংলাদেশের নদনদী, অনুশীলন, ঢাকা, প্রথম প্রকাশ জুলাই ২০১৭, পৃষ্ঠা ৫৩-৫৪।

Leave a Comment

error: Content is protected !!