বৈজ্ঞানিক নাম: Cestrum parqui L’Herit.,
সমনাম: জানা নেই
ইংরেজি নাম: green cestrum or willow-leaved jessamine.
স্থানীয় নাম: চিকন-পাতা বেলী।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants
শ্রেণী: Eudicots
উপশ্রেণি: Asterids
বর্গ: Solanales
পরিবার: Solanaceae
গণ: Cestrum
প্রজাতি: Cestrum parqui L’Herit.
বর্ণনা: চিকন-পাতা বেলী সোলানাসি পরিবারের কেস্ট্রাম গণের একটি গুল্ম। এরা ২.৫ মিটার পর্যন্ত উঁচু, উইলো সদৃশ পত্রবিশিষ্ট, বিস্তৃত শাখাসহ প্রায় মসৃণ। পত্র ৫.০-৭.৫ x ১.৫-২.০ সেমি, বল্লমাকার হতে উপবৃত্তাকার, ঝিল্লিময়, পত্রবৃন্ত ০.৫-১.০ সেমি লম্বা। পুষ্পবিন্যাস একটি উন্মুক্ত প্যানিকল। পুষ্প অবৃন্তক, গন্ধহীন। বৃতি প্রায় ০.৫ সেমি লম্বা, লোমশ, খন্ডক প্রায় ০.১ সেমি লম্বা, ত্রিকোণাকার। দলমন্ডল ২.০-২.৫ সেমি লম্বা, মসৃণ, ফ্যাকাশে হলুদ, খন্ডক প্রায় ০.৫ সেমি লম্বা, বল্লমাকার। পুংকেশর সামান্য অন্তর্মুখী। গর্ভাশয় মসৃণ, গর্ভদন্ড ২ সেমি লম্বা, গর্ভমুন্ড ডিস্ক-আকৃতির, আড়াআড়িভাবে ০.৫-১.০ সেমি, মসৃণ। ফুল ও ফল ধারণ ঘটে জানুয়ারি-সেপ্টেম্বর মাসে।
ক্রোমোসোম সংখ্যা: ২n = ১৬ (Fedorov, 1969)।
আবাসস্থল: মাঝে মাঝে বাগানে আবাদ করা হয়।
বিস্তৃতি: চিলিতে স্থানীয়। বাংলাদেশে ইহা ঢাকা জেলা (বলধা গার্ডেন) থেকে রিপোর্ট করা হয়েছে।
অর্থনৈতিক ব্যবহার/গুরুত্ব/ক্ষতিকর দিক: শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে গুরুত্বপূর্ণ।
জাতিতাত্বিক ব্যবহার: কোন জাতিতাত্বিক ব্যবহার জানা নেই।
বংশ বিস্তার: কান্ডের শাখা কলম দ্বারা।
প্রজাতিটির সংকটের কারণ: সংখ্যা স্বল্পতা।
সংরক্ষণ ও বর্তমান অবস্থা: কিছুটা দুর্লভ।
গৃহীত পদক্ষেপ: সংরক্ষণের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
প্রস্তাবিত পদক্ষেপ: বাগানে সংখ্যা বৃদ্ধি প্রয়োজন।
তথ্যসূত্র:
১. এম মতিয়ুর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৯৮-২৯৯। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।
লেখাটির জন্য ধন্যবাদ। সুন্দর হয়েছে।