গণের বৈজ্ঞানিক নাম: Lagenaria Seringe, Mem. Soc. Phys. Geneve. 3(1): 25, t. 2 (1825).
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants
শ্রেণী: Eudicots
উপশ্রেণি: Rosids
বর্গ: Cucurbitales
পরিবার: Cucurbitaceae
উপপরিবার: Cucurbitoideae
গণ: Lagenaria Ser.
বর্ণনা: লাগেনারিয়া হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণের নাম। এরা বর্ষজীবী আরোহী বীরুৎ। এদের পাতা অর্ধগোলাকার-তাম্বুলাকার বা বৃক্কাকার। আকর্ষ ২-খন্ডিত। এদের পুষ্প বৃহৎ, সাদা, সহবাসী।
পুংপুষ্প: লম্বা মঞ্জরীদন্ড বিশিষ্ট, বৃতি নল ঘন্টাকার বা ধুতুরাকার, খন্ড ৫টি, দল মন্ডলের খন্ড ৫টি, দীর্ঘায়ত-বিডিম্বাকার, খাঁজযুক্ত, পুংকেশর ৩টি, বৃতি নলে সন্নিবিষ্ট, পুংদন্ড মুক্ত, পরাগধানী ভিতরে অবস্থিত, সামান্য যুক্ত বা মুক্ত, দীর্ঘায়ত, ১টি ১ প্রকোষ্ঠী, বাকি ২টি ২-প্রকোষ্ঠী।
স্ত্রী পুষ্প: খাটো মঞ্জরীদন্ড যুক্ত, বৃতি নল পেয়ালাকৃতি বৃতি ও দল মন্ডল পুং উদ্ভিদের বৃতি ও দলমন্ডলের অনুরূপ, বন্ধ্যা পুংকেশর ৩টি, গর্ভাশয় ডিম্বাকার বা বেলনাকার, ৩টি আমরা যুক্ত, গর্ভদন্ড খাটো, গর্ভমুন্ড ৩টি, ২ খন্ডিত। ফল বহুরূপী, অবিদারী, রসালো। বীজ বহু, বিডিম্বাকার, চাপা, সুস্পষ্ট প্রান্ত যুক্ত।
লাগেনারিয়া গণে বাংলাদেশে রয়েছে একটি প্রজাতি আছে যা লাউ বা পানি লাউ নামে পরিচিত।
তথ্যসূত্র:
১. এম অলিউর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩১৭। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।