অভিজ্ঞতা-পূর্ব এবং অভিজ্ঞতালব্ধ হচ্ছে ভাববাদী দর্শনের ব্যবহৃত শব্দ

ভাববাদী দর্শনের দুটি বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে অভিজ্ঞতা-পূর্ব এবং অভিজ্ঞতালব্ধ (ইংরেজি: Apriori and Apsteriori)। জ্ঞানের ক্ষেত্রে কোনো জ্ঞান যথার্থ এবং কোনো জ্ঞান যথার্থ নয়-এই প্রশ্নে প্রাচীনকাল থেকেই শব্দের ব্যবহার পাওয়া যায়।আরো পড়ুন

বিরোধাভাস বা বিরোধী সিদ্ধান্ত কাকে বলে?

বিরোধাভাস বা বিরোধী সিদ্ধান্ত-এর সমস্যা (ইংরেজি: Antinomy) হচ্ছে একই যুক্তি থেকে পরস্পর-বিরোধী সিদ্ধান্তের উদ্ভব হলে যে সিদ্ধান্তের সমস্যার সৃষ্টি হয়। প্লেটো, এ্যারিস্টটল, জেনো প্রমুখ প্রাচীন গ্রিক দার্শনিকের রচনায় পরস্পর-বিরোধী সিদ্ধান্তমূলক দৃষ্টান্তের সাক্ষাৎ পাওয়া যায়।আরো পড়ুন

সর্বপ্রাণবাদ বা আত্মাবাদ কাকে বলে

সর্বপ্রাণবাদ বা আত্মাবাদ (ইংরেজি: Animism) হচ্ছে মানব-বিহীন সত্ত্বা যেমন প্রাণী, উদ্ভিদ এবং প্রাণহীন বস্তু বা ইন্দ্রিয়গোচর বস্তুতে আধ্যাত্মিক নির্যাস বিরাজিত থাকা। অন্য কথায়, প্রকৃতির সব কিছুকেই সপ্রাণ মনে করা, সব ক্রিয়াকলাপের পেছনে প্রাণের অস্তিত্বকে অনুভব করাই হলো সর্বপ্রাণবাদ। আত্মার নিজস্ব থাকার অভিমতকে ‘আত্মাবাদ’ বলা চলে। আরো পড়ুন

মূর্ত এবং বিমূর্ত হচ্ছে বস্তুবাদী দর্শনের আলোচ্য বিষয়

যুক্তিবিদ্যায় যে পদ দ্বারা বস্তু-নিরপেক্ষভাবে কোনো গুণ বুঝায় তেমন পদকে গুণবাচক বা এ্যাবসট্রাক্ট পদ (ইংরেজি: Abstract) বলে। যথা, মনুষ্যত্ব, দয়া, অন্ধত্ব। অপর পক্ষে যে পদ দ্বারা কোনো বস্তু বুঝায় তাকে বস্তুবাচক পদ বা কনক্রিট টার্ম (ইংরেজি: Concrete) বলে। যথা, গাছ, রহিম, ঢাকা শহর ইত্যাদি। দর্শনে যা ইন্দ্রীয়গ্রাহ্য নয় তাকে বিমূর্ত এবং যা ইন্দ্রীয়গ্রাহ্য তাকে মূর্ত বলা হয়। আরো পড়ুন

নিরপেক্ষ পদ এবং সাপেক্ষ কাকে বলে

যুক্তিবিদ্যায় যে পদ অপর কোনো পদের উপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ পদ (ইংরেজি: Absolute) বলে। যেমন- মানুষ, পানি, মাটি। অপরদিকে যে পদের অর্থ অপর কোনো পদের উপর নির্ভরশীল তাকে রিলেটিভ আ আপেক্ষিক পদ (ইংরেজি: Relative) বলে। যেমন- ছাত্র কিংবা শিক্ষক ছাত্র-শিক্ষককে যুক্তভাবে পরস্পর নির্ভরশীল পদ বা ‘কোরিলেটিভ টার্মস’ বলে। আরো পড়ুন

পরম বা চরম সত্তা হচ্ছে ভাববাদী দর্শনে মৌলিক ধারণা

ভাববাদী দর্শনে ‘পরম সত্তা’ (ইংরেজি: Absolute) একটি মৌলিক ধারণা। এই দর্শনের ব্যাখ্যানুযায়ী পরম সত্তা হচ্ছে চরম সম্পূর্ণ এক অস্তিত্ব। সমস্ত খণ্ড অস্তিত্ব পরম সত্তার প্রকাশ। কিন্তু কোনো খণ্ড অস্তিত্ব আপন শক্তিতে পরম সত্তার কোনো হানি বা অপূর্ণতা ঘটাতে পারে না। পরম সত্তা স্বয়ংসম্পূর্ণ। খণ্ড অস্তিত্বের সাধারণ সম্মেলনও পরম সত্তার সৃষ্টি নয়। পরম সত্তা সমস্ত সৃষ্টির মূল শক্তি। আরো পড়ুন

error: Content is protected !!