এশীয় হাতি এশিয়ার সবচেয়ে বড় ও বিশাল আকারের স্তন্যপায়ী প্রাণী

এশীয় হাতি

এশীয় হাতির বিবরণ বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকায় হাতি সবচেয়ে বড় ও বিশাল আকারের স্তন্যপায়ী প্রাণী। এশীয় হাতি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি, যার বিশাল দেহ এবং বৈশিষ্ট্যপূর্ণ গঠন একে অনন্য করে তুলেছে। এদের বিশালাকার মাথাটি দুটি গম্বুজের মতো আকৃতিবিশিষ্ট এবং ঘাড় বেশ খাটো। গাঢ় ধূসর রঙের এই প্রাণীর সারা দেহ ঢিলেঢালা চামড়া ও বিক্ষিপ্ত লোমে আবৃত। … Read more

তিনডোরা কাঠবিড়ালি বাংলাদেশে সুলভ আবাসিক এবং বিশ্বে শঙ্কামুক্ত স্তন্যপায়ী

তিনডোরা কাঠবিড়ালি

বাংলাদেশের স্তন্যপায়ীদের মধ্যে Funambulus গণে আছে দুই প্রজাতির কাঠবিড়ালি। এরা হচ্ছে পাঁচডোরা এবং আমাদের আলোচ্য তিনডোরা কাঠবিড়ালি। তিনডোরা কাঠবিড়ালি বা দেশি কাঠবিড়ালি (ইংরেজি নাম: Indian Palm Squirrel) দীর্ঘ ও ঝোপযুক্ত লেজ, ধারালো নখর এবং বড় কানবিশিষ্ট কাঠবিড়ালি। আরো পড়ুন

চীনা বনরুই বা চায়না বনরুই বাংলাদেশের স্তন্যপায়ী মহাবিপন্ন প্রাণী

চায়না বনরুই বা চীনা বনরুই (বৈজ্ঞানিক নাম: Manis pentadactyla) বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণিদের মধ্যে এক ধরনের আঁইশযুক্ত স্তন্যপায়ী। পৃথিবীতে ৭ প্রজাতির বনরুই রয়েছে, তন্মধ্যে এশিয়ায় আছে তিন প্রজাতির আর এই তিনটিই বাংলাদেশে পাওয়া যায়। আরো পড়ুন

দেশি বনরুই বাংলাদেশের দুর্লভ এবং বিশ্বের বিপন্ন আবাসিক প্রাণি

দেশি বনরুই (বৈজ্ঞানিক নাম: Manis crassicaudata) বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণিদের মধ্যে দীর্ঘ ও সরু দেহের একটি প্রাণি। বনরুই ওজনে ২ থেকে ৯ কেজি পর্যন্ত হয়ে থাকে।  পৃথিবীতে ৭ প্রজাতির বনরুই রয়েছে, তন্মধ্যে এশিয়ায় আছে তিন প্রজাতির আর এই তিনটিই বাংলাদেশে পাওয়া যায়। এশীয় বনরুইদের এই তিনটি প্রজাতি হলো ক. দেশি বনরুই, Indian Pangolin, Manis crassicaudata, খ. … Read more

দেশি গণ্ডার দক্ষিণ এশিয়ার মহাবিপন্ন স্তন্যপায়ী আবাসিক প্রাণী

বর্ণনা: ভারতীয় গণ্ডার, বা দেশি গণ্ডার (ইংরেজি: Indian rhinoceros) (বৈজ্ঞানিক নাম: Rhinoceros unicornis), অথবা বৃহত্তর এক শৃঙ্গযুক্ত গণ্ডার অথবা ভারতীয় এক শৃঙ্গযুক্ত গণ্ডার গণ্ডার পরিবারের অন্তর্ভুক্ত। এটি অরক্ষিত প্রজাতি এর তালিকাভুক্ত। এদের চামড়া বর্মের মতো, মোটা ও অনেকগুলো খাঁজযুক্ত। ঘাড়, কাঁধ ও দেহের পাশের চামড়া স্ফীত। স্ত্রী ও পুরুষের ওজন যথাক্রমে ১৬০০ ও ২২০০ কেজি। … Read more

বাংলাদেশে বনরুই খুবই কমে গেছে, নতুন গবেষণার ফলাফল

বাংলাদেশে বনরুই সংক্রান্ত গবেষণা খুব কম হয়েছে, যদিও এই স্তন্যপায়ী প্রাণীটির সুরক্ষা সারা পৃথিবীতেই ঝুঁকির মধ্যে রয়েছে। আবার বিশ্বের বিশ্বের সবচেয়ে পাচারকারী স্তন্যপায়ী প্রাণী বনরুই, ফলে দ্রুত পৃথিবী থেকে এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবুও, আমরা এই নিঃসঙ্গ প্রাণীদের সম্পর্কে খুব সামান্যই জানি। এমনকি বনরুইদের সংখ্যা সম্পর্কেও মৌলিক তথ্যের গুরুতরভাবে অভাব রয়েছে। আরো পড়ুন

error: Content is protected !!