বাণীকুমার আধুনিক গানের বাঙালি গীতিকার ও শিল্পী

বাণীকুমারের জন্ম ১৯০৭ সালের ২৩ নভেম্বর মাতুলালয় হাওড়া জেলার কানপুর গ্রামে। পিতৃদত্ত নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। হাওড়া জিলা স্কুল থেকে প্রবেশিকা, প্রেসিডেন্সি কলেজের ইংরেজি সাম্মানিক স্নাতক। আরো পড়ুন

রজনীকান্ত সেন আধুনিক গানের প্রখ্যাত বাঙালি গীতিকার

রজনীকান্ত সেন প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার হিসেবে বাঙালি শিক্ষা-সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁর জন্ম ১৮৬৫ সালের ২৬ জুলাই বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি গ্রামে এক ধর্মনিষ্ঠ পরিবারে। তাঁর গীত-সংকলন হচ্ছে: ‘বাণী’, ‘কল্যাণী’, ‘অভয়া’, ‘কান্তবাণী। আরো পড়ুন

সজনীকান্ত দাস আধুনিক বাংলা সাহিত্যের গদ্যলেখক

সজনীকান্ত দাস (২৫ আগস্ট ১৯০০ – ১১ ফেব্রুয়ারি ১৯৬২) ছিলেন বিংশ শতাব্দীর প্রথম ভাগের বাংলা সাহিত্য আন্দোলনের একজন প্রথম সারির ব্যক্তিত্ব। তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক, সম্পাদক, গীতিকার, গবেষক। সজনীকান্ত সারাজীবন ছিলেন সাহিত্যের সর্বক্ষণের কর্মী। প্রধানত গদ্যলেখক ও গবেষক হ’লেও কবিতা ও গানরচনায় তার স্বতন্ত্র দক্ষতা স্বীকৃত হয়। আরো পড়ুন

শৈলেন রায় ছিলেন কবি, গায়ক ও চিত্রনাট্যকার

শৈলেন রায় কবি, গায়ক, চিত্রনাট্যকার ছিলেন। ১৯২৭ সালে আব্বাসউদ্দীনই তাঁর গান প্রথম রেকর্ড করেন। তার পরেই গানের বন্যা। নজরুল ও কৃষ্ণচন্দ্র দে তার সবচেয়ে বড় প্রেরণাদাতা। কৃষ্ণচন্দ্রের কণ্ঠে তাঁর বেশ কিছু গান জনাদর পায়; যেমন “মুক্তির মন্দির”, “জাগে হিন্দুস্থান” উল্লেখযোগ্য গান। আরো পড়ুন

শ্যামল গুপ্ত বাঙালি আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার

শ্যামল গুপ্তের গান

শ্যামল গুপ্ত আধুনিক বাংলা গানের গীতিকার। তাঁর রচিত গানের সংখ্যা প্রায় দু হাজার। তার মধ্যে চলচ্চিত্রের জন্য লেখা আড়াইশো-তিনশো গান। প্রকাশিত গীত-সংকলন ‘আধুনিক গান’ (১৯৬৩)। ‘হারমোনিয়াম’ চলচ্চিত্রের গান লেখার জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া পুরস্কার। আরো পড়ুন

error: Content is protected !!