ভূমিকা: হেরিটিয়েরা হচ্ছে মালভেসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এই গণে প্রায় ৪০টি প্রজাতি আছে।
বিবরণ: এই গণের উদ্ভিদেরা বৃক্ষ। এদের পত্র সরল অথবা আঙ্গুলাকৃতিভাবে যৌগিক, একান্তর অথবা সর্পিলাকার, পত্রবৃন্তক উভয় প্রান্তে পুরু, উপপত্র শীঘ্রমােচী। পুষ্প ছােট, একলিঙ্গ, অক্ষীয় অথবা উপরের পাতার ক্ষতদাগে বিন্যস্ত । বৃত্যংশ ৫টি, গােড়ায় সংযুক্ত, বৃতি ঘন্টাকার অথবা কলসাকার, তারকাকার-লােমশ। পাপড়ি অনুপস্থিত। পুং পুষ্প ৮-১০ পুংকেশরবিশিষ্ট। স্ত্রী পুষ্প ৪-৬ প্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়যুক্ত, প্রতি প্রকোষ্ঠে একটি ডিম্বকযুক্ত, গর্ভদন্ড খাটো, গর্ভমুন্ড ৪-৫টি, মুক্ত। ফল একটি সামারা, অবিদারী, পক্ষযুক্ত অথবা তরীদলযুক্ত।
এই গণে প্রায় ৪০টি প্রজাতি আছে। বাংলাদেশে এই গণের মোট ৩টি প্রজাতি আছে যাদের নামগুলো হচ্ছে সুন্দরী, আইনা এবং চোকলা।
তথ্যসূত্র:
১. এম আহসান হাবীব (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৪২। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।