মেনসিয়াস বা মেং জি বা মেং জু (ইংরেজি: Mencius) ছিলেন কনফুসিয়াসের অন্যতম অনুসারী যাকে দ্বিতীয় ঋষি বলা হয়। মেনসিয়াস ভাববাদী ছিলেন। তাঁর অভিমতে জ্ঞানের শুরু যুক্তি বা প্রজ্ঞায়, ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতায় নয়। মানুষের চরিত্র মূলত উত্তম। মানুষ জন্মগতভাবে মহৎ। কারণ মানুষের মহত্বের মূল হচ্ছে ঈশ্বরের মহত্ত্ব।
ভাববাদী হলেও তৎকালীন সামাজিক রাজনীতিক সমস্যায় মেনসিয়াসের একটা প্রগতিশীল ভূমিকা ছিল। শাসক এবং শাসিতের সম্পর্ক উল্লেখ করে তিনি বলেছিলেন, শাসক হবে শাসিত অর্থাৎ জনসাধারণের স্বার্থসাধনকারী। জনতার স্বার্থবিরোধী হলে শাসককে অপসারিত করার নীতিগত অধিকার জনতার আছে। সামন্তবাদী চীন ভূখন্ডের রাষ্ট্রনীতিক ঐক্য সাধনে মেনসিয়াসের অভিমতসমূহের একটা বিশেষ অবদান ছিল।
তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ২৮৫-২৮৬।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।