গ্রিক শব্দ ‘মোনাস’ হতে ‘মোনাড’। ‘মোনাস’ এর অর্থ একক। প্রাচীন গ্রিক দর্শনের পাইথাগোরীয় ধারার চিন্তাবিদগণ মোনাস বা মোনাড তত্ত্ব (ইংরেজি: Monadology) ব্যবহার করেছেন। তাঁদের কাছে মোনাড হচ্ছে গাণিতিক একক এবং এই গাণিতিক একক হচ্ছে বিশ্বের মূল একক। সংখ্যা দ্বারাই বিশ্বচরাচর সৃষ্টি হয়েছে।
আধুনিক ইউরোপীয় দর্শনে ‘মোনাড’ পদের বিশেষ ব্যবহার দেখা যায় জার্মান দার্শনিক লাইবেনিজের দর্শনে। তাঁর ‘মোনাডলজি’ বা মোনাড তত্ত্বে লাইবনিজ মোনাডকে জগতের মূল, সরল এবং পরিবর্তনশীল একক বলে ব্যাখ্যা করেছেন। মানুষের মন বা আত্মাও হচ্ছে মোনাড। লাইবনিজের মতে প্রত্যেকটি মোনাডের মধ্যেই বিশ্ব প্রতিবিম্বিত হয়।
তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ২৮৭।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।