চাড়ালবোন নদী বা চাঁড়ারবান্দ নদী বা চারাবান নদী (ইংরেজি: Charalbon River) বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০-১২ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। এই নদীটিতে জোয়ার ভাঁটার প্রভাব নেই।
চাড়ালবোন নদী প্রবাহ
চাড়ালবোন নদী বা চাঁড়ারবান্দ নদীর উৎপত্তি হয়েছে ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের বিল থেকে। অতপর নদীটি লাকুবপুর গ্রাম পেরিয়ে সালন্দর ইউনিয়নের বরুণাগাও-তে এসে সেনুয়া নদীতে পতিত হয়েছে।[১]
চাড়ালবোন নদীর তীরে ঠাকুরগাঁও পৌরসভা অবস্থিত। এই নদীর ফাড়াবাড়ি ঠাকুরগাঁও সড়কে একটি সেতু এবং দক্ষিণ বঠিনায় আরো দুটি সেতু আছে।
চাড়ালবোন নদীর অববাহিকা অঞ্চল বেশ উর্বর। তাই নদীর দুই তীরে প্রচুর সবজি ও অন্যান্য ফসল চাষ হয়। এই নদীতে কোনো সেচ প্রকল্প নেই।
আলোকচিত্রের ইতিহাস: চাড়ালবোন নদীটির এই আলোকচিত্রটি তুলেছেন অনুপ সাদি ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ২২ নভেম্বর ২০২০ তারিখে।
তথ্যসূত্র
১. হানিফ শেখ, ড. মো. আবু (ফেব্রুয়ারি ২০১৬)। “উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদী”। বাংলাদেশের নদ-নদী ও নদী তীরবর্তী জনপদ (প্রথম সংস্করণ)। ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা। পৃষ্ঠা ৫২। আইএসবিএন 978-9848797518।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।