ঝিগরা নদী বা তিমাই নদী (ইংরেজি: Jhigra River) বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৫ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদীটিতে জোয়ার ভাঁটার প্রভাব থাকে না। ঝিগরা নদী মূলত তীরনই নদীর উপনদী যা তীরনই নদীর ডান তীরে এসে মিলিত হয়েছে।[১]
প্রবাহ: ঝিগরা নদীটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তরদিকের বরকতপাড়া ও স্বর্বমঙ্গলা গ্রামের নিম্নভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। সেখান থেকে নদীটি ঝুলিপাড়া, ঝিকরা হয়ে বড় পলাশবাড়ীতে তীরনই নদীতে নিপতিত হয়েছে। নদীটি এই উপজেলার বড়পলাশবাড়ী এবং বড়বাড়ী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী।
ঝিগরা নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে না, তবে বর্ষা মৌসুমে মোহনার দিকে যথেষ্ট পানি প্রবাহিত হয়। নদীটি বন্যাপ্রবণ বা ভাঙনপ্রবণ নয় এবং শুকনো মৌসুমে নদীটি শুকিয়ে যায়।
এই নদীর তীরে বড় পলাশবাড়ী বাজার অবস্থিত। এই নদী অববাহিকায় কোনো সেচ প্রকল্প নেই এবং রেগুলেটর নেই। এই নদীতে কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই।
আলোকচিত্রের ইতিহাস: বড় পলাশবাড়ী অঞ্চলের গুগল আর্থের এই নদীর স্ক্রিনশটটি গ্রহণ করেছেন অনুপ সাদি ১০ ডিসেম্বর ২০২০ তারিখে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।