অক্টোবর বিপ্লব পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সমাজতান্ত্রিক বিপ্লব

অক্টোবর বিপ্লব (অন্য নাম: নভেম্বর বিপ্লব) ( ইংরেজি: October Revolution) পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া একটি মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ঘটনা। পৃথিবীর ইতিহাসে কয়েকটি ঘটনা তাদের বিপুলতার কারণে এবং সমাজের রাজনৈতিক বা অর্থনৈতিক কাঠামোর মৌলিক পরিবর্তন সাধনের উৎস হিসাবে বিপ্লব বলে পরিচিত হয়ে আসছে। আরো পড়ুন

সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে শ্রমিক শ্রেণির মালিকানা প্রতিষ্ঠা

সমাজতান্ত্রিক বিপ্লব (ইংরেজি: Socialist Revolution) হচ্ছে পুঁজিবাদের উচ্ছেদের ভিত্তিতে কারখানা, যন্ত্র, জমি এবং প্রাকৃতিক অপরাপর সম্পদের উপর শ্রমিক শ্রেণির সমষ্টিগত মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে সাম্যবাদী সমাজের দিকে অগ্রগতি। আরো পড়ুন

নয়া উপনিবেশবাদ-এর প্রকৃতি ও উত্থান

নয়া উপনিবেশবাদ (ইংরেজি: Neo-colonialism) বা নয়া সাম্রাজ্যবাদ হচ্ছে সরাসরি সামরিক সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ বা পরোক্ষ হেজিমনিমূলক রাজনৈতিক নিয়ন্ত্রণের পরিবর্তে একটি উন্নয়নশীল দেশকে প্রভাবিত করার জন্য পুঁজিবাদ, বিশ্বায়ন ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রয়োগ। ১৯৬০-এর দশকে আফ্রিকার দেশসমূহের বিউপনিবেশায়নের প্রেক্ষাপটে এই শব্দটি প্রথম কোয়ামে নক্রুমার দ্বারা উদ্ভূত হয়েছিল। পশ্চিমা চিন্তাবিদদের লেখায় যেমন জ্যাঁ-পল সার্ত্রের ১৯৬৪ সালে প্রকাশিত উপনিবেশবাদ ও … Read more

বুর্জোয়া বিপ্লব সামন্তবাদের পতন ঘটিয়ে পুঁজিবাদের প্রতিষ্ঠা

বুর্জোয়া বিপ্লব বা ধনতান্ত্রিক বিপ্লব বা পুঁজিবাদী বিপ্লব (Bourgeois Revolution) হচ্ছে সামন্তবাদী অর্থনীতি এবং রাজনীতিক ব্যবস্থার পরিবর্তে শ্রমিক ও যন্ত্রশিল্প ভিত্তিক অর্থনীতি এবং ব্যক্তিস্বাধীনতা ভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা। বুর্জোয়া বা পুঁজিবাদী বিপ্লব মানুষের সমাজের বিবর্তনে একটা পর্যায়কে সূচিত করে। আরো পড়ুন

মতান্ধতাবাদ কী এবং কেন প্রতিরোধ করতে হবে

মতান্ধতাবাদ বা dogmatism হচ্ছে অধিবিদ্যাগতভাবে একপেশে, ছকে-বাঁধা ও শিলীভূত চিন্তা, যা কাজ করে অন্ধ মতগুলি নিয়ে। মতান্ধতার ভিত্তি হলো কোনো কর্তৃত্বক্ষমতায় অন্ধ বিশ্বাস এবং অচল-সেকেলে প্রতিজ্ঞাগুলি সমর্থন, সাধারণত ধর্মীয় চিন্তায় চিহ্নিত।[১] মতান্ধতাবাদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী অর্থ হলো দৈববলে লব্ধ জ্ঞান এবং যাজকবর্গই হলো তার ভাষ্যকার; যিনি এই ধর্ম গ্রহণ করেন তাঁর থাকা চাই অন্ধের মতো … Read more

আদিম সাম্যবাদ হচ্ছে মার্কসবাদী মতে মানবসৃষ্ট সমাজের প্রথম রূপ

আদিম সাম্যবাদ

আদিম সাম্যবাদ (ইংরেজি: Primitive Communism) বা আদিম গোষ্ঠীবদ্ধ সমাজ হচ্ছে কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলসের কাছ থেকে উদ্ভূত একটি ধারণা। তাঁরা যুক্তি দেন যে ঐতিহ্যবাহী শিকারী-সংগ্রাহক গোষ্ঠী সমাজগুলি সমমাত্রিক সামাজিক সম্পর্ক এবং সাধারণ মালিকানার উপর ভিত্তি করে টিকে ছিল। মার্কসের আর্থ-সামাজিক কাঠামোসমূহের মডেলগুলিতে, আদিম সাম্যবাদের সাথে চলতি সমাজগুলিতে কোনো ক্রমান্বয়িক সামাজিক শ্রেণির গঠন বা পুঁজির সঞ্চয়ন ছিল না। আরো পড়ুন

সাম্রাজ্যবাদ হচ্ছে এক দেশ বা জাতি কর্তৃক অপর দেশ বা জাতির উপর প্রভুত্ব

সাধারণ দৃষ্টিতে সাম্রাজ্যবাদ (ইংরেজি: Imperialism) হচ্ছে একটি দেশ বা জাতি কর্তৃক অপর একটি দেশ বা জাতির উপর প্রভুত্ব ও শাসন কায়েম করা।[১] আধুনিক ইতিহাসে ইংরেজ, ফরাসি, স্পেনীয় ও মার্কিন সাম্রাজ্যবাদের নাম বিশেষভাবে পরিচিত। অপরের উপর নিজের শাসন ও সভ্যতা বিস্তারের মারফত প্রভুত্ব কায়েম করা, অসম আচরণ ও অত্যাচার ও শোষণের মাধ্যমে অধীনস্থ জাতির উপর নিয়ন্ত্রণ স্থায়ী … Read more

উপনিবেশবাদ প্রসঙ্গে

উপনিবেশবাদ বা ঔপনিবেশিকতাবাদ (ইংরেজি: Colonialism) শব্দটি দ্বিতীয় সাম্রাজ্যবাদী মহাযুদ্ধোত্তরকালে বিশেষ করে বিশ শতকের দ্বিতীয়ার্ধে সাম্রাজ্যবাদ শব্দটির সমার্থে ব্যবহারবহুল হয়েছে। শব্দটির আভিধানিক অর্থ হলো যে সব অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কর্মপন্থার সাহায্যে একটি সাম্রাজ্যশক্তি অন্যান্য দেশ কিংবা অধিবাসীদের উপর নিয়ন্ত্রণ, সম্প্রসারণ অথবা বিস্তার বজায় রাখে। আরো পড়ুন

সমর শিল্প বুর্জোয়ার শ্রেণিগত আধিপত্য সুদৃঢ়করণ ও সাম্রাজ্যবাদ বিস্তারের শক্তি

প্রথম বিশ্ব যুদ্ধ চলাকালীন ব্যবহৃত অস্ত্র

সমর শিল্প বা সামরিক শিল্প (ইংরেজি: Arms Industry) বা সামরিক শিল্পের একত্রীকরণ হচ্ছে বৃহত সামরিক শিল্পের অগ্রাধিকার ও সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর রাষ্ট্রযন্ত্রের সামরিক চক্রগুলোর সমরবাদী মিলন, যারা একচেটিয়া বুর্জোয়ার শ্রেণিগত আধিপত্য সুদৃঢ়করণ ও তা বিস্তারের স্বার্থে সামরিক শক্তির অবিরত বিকাশের পক্ষপাতী। সামরিক শিল্প মালিকরা হচ্ছে রাষ্ট্রীয় একচেটিয়া পুঁজিবাদি ব্যবস্থার সবচেয়ে প্রতিক্রিয়াশীল ও আক্রমণাত্মক অংশ।[১] সমর শিল্প … Read more

সমাজ গণতন্ত্র হচ্ছে একটি সংস্কারবাদী বিপ্লববিরোধী মতবাদ

সমাজ গণতন্ত্র (ইংরেজি: Social democracy) হচ্ছে এমন একটি রাজনৈতিক মতবাদ যা সংস্কারবাদী এবং ধারাবাহিকতাবাদী প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রীতিমাফিক কাজ করে।[১] আলাদাভাবে বললে সমাজ-গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে এমন এক নীতির প্রশাসনপদ্ধতি যা পুঁজিবাদী অর্থনীতির কাঠামোর ভেতরে একটি বৈশ্বিক কল্যাণ রাষ্ট্র এবং যৌথ দরকষাকষির বিন্যাস। আরো পড়ুন

error: Content is protected !!