ছাতিদণ্ডী উপকারী ভেষজ গুল্ম
বৃহৎ প্যাচানো গুল্ম। কাণ্ড ও শাখা সরু, পাতলাভাবে রোমশ। পত্র সংকীর্ণভাবে দীর্ঘায়িত, বল্লমাকার, দীর্ঘাগ্র, পত্রফলক ৭-৯ x ০.৮-১০ সেমি, উপরিভাগ রোমশ, মধ্যশিরা ও প্রান্ত ব্যতীত অঙ্কীয় পৃষ্ঠ মসৃণ। পুষ্পবিন্যাস স্বল্প-পুষ্পী সাইম, পাতলাভাবে রোমশ, পুষ্পদন্ড ২-৩ সেমি লম্বা, পুষ্পবৃত্তিকা ০.৮-১.২ সেমি লম্বা। বৃতি খন্ড ৫-৭ মিমি লম্বা, রৈখিক-বল্লমাকার, সূক্ষ্মাগ্র, কচি অবস্থায় মসৃণ বা পাতলাভাবে রোমশ।আরো পড়ুন