পাথরকুচি গাছের বহুবিধ ভেষজ ব্যবহার, গুণাগুণ ও উপকারিতা

পাথরকুচি (বৈজ্ঞানিক নাম: Bryophyllum pinnatum) হচ্ছে ক্রাসুলাসি (Crassulaceae) পরিবারের ব্রায়োফাইলাম (Bryophyllum) গণের অন্তর্ভুক্ত একটি ঋজু, বহুবর্ষজীবী এবং রসালো (Succulent) বিরুৎ জাতীয় উদ্ভিদ। 🌿

পাথরকুচি-এর ভেষজ উপকারিতা:

১. মেহ রোগে: যদি মধুমেহ ও প্রমেহ না হয়ে থাকে তবে পাষাণভেদ পাতার রস এবেলা ওবেলা এক চা-চামচ করে খেয়ে দেখুন, ৫-৭ দিনের মধ্যেই বিশেষ উপশম হবে।

২. সদিতে: যে সর্দি পুরনো হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রেই এটি বিশেষ উপযোগী। নিঃসঙ্কোচে বলা যায়, সর্দি মানে কফ, ঠাণ্ডা লেগে শ্লেষ্ম। কফবিকারে (পুরাতন) পাথরকুচি পাতা রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সঙ্গে একটু, সোহাগার খৈ মেশাতে হবে (৩ চা-চামচ রস হ’লে অন্ততঃ ২৫০ মিলিগ্রাম) তা থেকে ২ চা-চামচ নিয়ে সকালে ও বিকালে ২ বার খেতে হবে, এর দ্বারা পুরনো সর্দিটা উঠে যাবে, শুধু তাই নয়, সর্বদা কাসির হাত থেকে বাঁচা যাবে।

৩. মূত্র রোধে: সে যে কোন বয়সেই হোক আর যেকোন আকস্মিক কারণেই হোক, পাথরকুচি পাতার রস ২ চা-চামচ আধ কাপ ঈষদুষ্ণ জলে মিশিয়ে সকালের দিকে একবার এবং বিকালের দিকে একবার খেতে দিতে হবে। শিশুদের হ’লে ১৫ থেকে ৩০ ফোঁটা ২-৩ চা-চামচ জলে মিশিয়ে দিতে হবে এবং দেওয়ার পূর্বে রসটা গরম করে নিতে হবে।

৪. রক্তপিত্তে: এ রোগ দেখা দিলেই দু’বেলা এক চা-চামচ করে পাথরকুচি পাতার রস দিন দুই খাওয়ালেই ওটা ধীরে ধীরে কমে যাবে, তবে এ রোগ একেবারে বন্ধ করতে নেই।

৫. পেট ফাঁপায়: পেটটা ফুলে গিয়েছে, প্রস্রাব আটকে যাচ্ছে, অধোবায়ু, স’রছে না, সেই ক্ষেত্রে একটু চিনির সঙ্গে এক বা ২ চা-চামচ রস সিকি কাপ জলের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হয়, তবে রস একটু গরম করে নিতে হয়। এর দ্বারা মাত্র সরল হবে, অধোবায়ুরও নিঃসরণ হবে, ফাঁপাটাও কমে যাবে।

৬. শিশুদের পেট ব্যথায়: অন্ততঃ দেড়-দুই বৎসরের শিশুও স্পষ্ট বলতে পারে না তার কি হচ্ছে, চিকিৎসক অথবা বাড়ির অভিভাবককে অনুমান করে নিতে হয়, শুধু তাই নয়, কোথায় হাত দিচ্ছে সেটাও লক্ষ্য করতে হয়। যাহোক, যদি অনুমান করা যায় যে পেটে ব্যথা হচ্ছে, এই অবস্থায় শিশুকে পাতার রস ৩০-৬০ ফোঁটা পর্যন্ত দেওয়া যায় কিন্তু গরম করে ঠাণ্ডা হ’লে দিতে হবে এবং ওই পাতার রসটা (কাঁচা) পেটে লাগিয়ে দিতে হবে। তবে বয়সানুপাতে কম ব্যবহার করাই উচিত।

৭. মৃগী রোগ: আমরা চলতি কথায় একে মৃগী রোগ বলে থাকি। ওই সময় (রোগাক্রমণের সময়) পাথরকুচি পাতার রস ২-১০ ফোঁটা করে মুখের মধ্যে দিতে হবে, একটু পেটে গেলেই রোগের উপশম হবে।

৮. আঘাতপ্রাপ্ত স্থানে প্রয়োগ: খুব জোরে আঘাত লাগার পর থ্যাঁতলানো ব্যথা হলে পাথরকুচি পাতা আগুনে সামান্য ঝলসে নিয়ে বেটে প্রলেপ লাগিয়ে কাপড়ের টুকরো দিয়ে বেঁধে রাখতে হবে একদিন। পরেরদিন আবার নতুন প্রলেপ দিতে হবে। এভাবে কয়েকদিন দিলেই ফোলা-ব্যথা সেরে যাবে।

৯. কীটের কামড়ে: পোকামাকড়ের কামড়ে খুব জ্বালা-যন্ত্রনা হলে এবং কেটে যাবার পর দ্রুত রক্তপাত বন্ধ করার জন্য‌ও পাথরকুচিপাতা বেটে লাগানো হয়। দু-চারটে হলেও পাথরকুচি গাছ সংগ্রহে রাখুন, প্রয়োজনে ভীষণ উপকারে লাগবে।

🧪 রাসায়নিক উপাদান (Chemical Composition)

ভেষজ ও ঔষধি গুণাগুণের পেছনে উদ্ভিদটির অভ্যন্তরে থাকা বিভিন্ন জৈব ও রাসায়নিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে এর রাসায়নিক গঠন তুলে ধরা হলো:

  • পাথরকুচি (Kalanchoe pinnata (Lamk.) Pers.):
    • পাতার উপাদান: এর পাতায় প্রধানত ম্যালিক অ্যাসিড (Malic acid), আইসোসাইট্রিক অ্যাসিড (Isocitric acid) এবং সাইট্রিক অ্যাসিড (Citric acid) বিদ্যমান। এই জৈব অ্যাসিডগুলোর কারণেই পাতার রস কিছুটা অম্লীয় ও ভেষজ গুণসম্পন্ন হয়।
  • পাষাণভেদ (Bergenia ciliata fa. ligulata / সমনাম: Bergenia ligulata):(নোট: আয়ুর্বেদ শাস্ত্রে পাথরকুচির পাশাপাশি এই উদ্ভিদটিও ‘পাষাণভেদ’ নামে পরিচিত)
    • মূলের উপাদান: এর মূলে নিম্নলিখিত রাসায়নিক উপাদানগুলো পাওয়া যায়:
      1. গ্যালিক অ্যাসিড (Gallic acid)
      2. ট্যানিক অ্যাসিড (Tannic acid) — প্রায় ১৪.২%
      3. গ্লুকোজ (Glucose) — প্রায় ৫.৬%
      4. মিউসিলেজ (Mucilage) — এক ধরনের পিচ্ছিল জৈব পদার্থ
      5. মোম বা ওয়াক্স (Wax)

সতর্কীকরণ: ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ ওষুধ নিজ দায়িত্বে ব্যবহার করুন।

আরো পড়ুন

📚 তথ্যসূত্র ও টীকা (References & Notes)

১. আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য: চিরঞ্জীব বনৌষধি খন্ড ৪, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, প্রথম প্রকাশ ১৩৮৩, পৃষ্ঠা, ১৭৬-১৭৯।

২. এই নিবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে এবং সর্বশেষ তথ্যসহ এটি ২৪ নভেম্বর ২০২৬ তারিখে আপডেট করা হয়েছে।

৩. আলোকচিত্র কৃতজ্ঞতা (Image Credit): এই নিবন্ধে ব্যবহৃত উদ্ভিদের ছবিসমূহ মুক্ত বিশ্বকোষ ‘উইকিমিডিয়া কমন্স’ (Wikimedia Commons) থেকে সংগৃহীত। আলোকচিত্রীর নাম: Ramon FVelasquez। ২ আগস্ট ২০১৩ তারিখে ফিলিপাইনের কারাঙ্গালান থেকে।।

বিশেষ দ্রষ্টব্য: ভুল করে অনেকে এটিকে পাথরচুর বললেও, পাথরচুর (Coleus amboinicus Lour.) সম্পূর্ণ আলাদা গাছ।

Leave a Comment