ড্যাং ড্যাং ক’রে

এক পায়ে ঊর্ধ্ব বাহু হয়ে দাঁড়িয়ে জটাধারী একটি গাছ ঝুঁকে প’ড়ে যত দেখে তত অবাক হয়— ট্যাঁকে বাচ্চা নিয়ে এ বাড়ি ও বাড়ি বাসন মাজে রাত্তিরে গাছতলায় মাদুর বিছিয়ে শোয় যে মেয়েকে স্বামীও নেয় না যমেরও অরুচি — ছি ছি! আবার তার ছেলে হবে! জলের কলে সেই লজ্জাকে ঢাকতে হাঁটি- হাঁটি পায়ে মার হাতে ছেঁড়া … Read more

কেন এল না

সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেড়িয়েছে। রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনও বাবা কেন এল না, মা? বলে গেল মাইনে নিয়ে সকাল- সকাল ফিরবে। পুজোর যা কেনাকাটা এইবেলা সেরে ফেলতে হবে। বলে গেল। সেই মানুষ এখনও এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পা-টা পুড়ে গেল। জানালার দিকে মুখ করে … Read more

কাব্যজিজ্ঞাসা

সেদিনকার শাণিত ধার হারিয়েছি হৃদয়ে শুধু স্মৃতির ভার, ভিড় শুধু ঘুরে বেড়াই পাড়ায় আপন খুশিমতো লঘু মেঘের মতন তনু মেলে যদি। জন্মে আর জীবনে আর তৃপ্তি নেই মরণে মধু সমাপ্তির ক্ষীণ আশা সকলি মানি অলীক এই গ্রহলোকে ইন্দ্রিয়ের ধাঁধায় বাঁধা শরীর মন। নিরুদ্দেশে আকাশে বৃথা খুঁজি বাসা আলোর কোনো চিহ্ন নেই চরাচরে দিনের ভাঙা সেতুর … Read more

ভুলে যাব না

চায়ের দোকান।                তুমুল তর্কে                 চিড় খাচ্ছে টেবিল। হঠাত আওয়াজ।                মাটিতে পা;                হাত আকাশে। মিছিল। দৃষ্টি বদল।     হাতে বেঁধেছ         হাত। করেছ ঋণী! ভুলে যাই নি।     ভুলে যাব না          জীবনে কোনোদিনই।।   পাড় ভাঙছে।      ছইয়ের ভেতর           আলো দুলছে। হাওয়া।   সকাল বেলা      ডাঙায় পৌঁছে           বন্দরে … Read more

নুতন বছরে

সোনা আমার, মানিক আমার বাছা রে, কী পেলে তুই খুশি হবি, কী নিবি নতুন এই বছরে? আমাকে দিও খেতে এক বাটি দুধ দিনে মাটির দুটো খেলনা দিও কিনে বরং এক বাক্স রং আকাশে দিও ঢেলে এবং বালাই মুছে মাটিতে দিও পেতে অফুরন্ত স্বপ্ন দেখার শান্তির পৃথিবী। সুভাষ মুখোপাধ্যায়সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই … Read more

আলালের ঘরের দুলাল

বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে পায়ে শিকল দিয়ে কোকিল মরছে কেশে কেশে এ গাঁয়েতে বান তো ও গাঁয়েতে খরা যে করে হোক আখেরে ভোট ভাতের টোপে ধরা নীচেয় থাকে হাবা বোবা ওপরতলায় কালা কাজের জন্যে মানুষ হন্যে দরজাগুলোয় তালা এই এটাকে চেয়ারে বসা ওই ওটাকে হটা সামনে পুলুশ পিছনে জুলুশ তবে না ঘটাপটা খুনখারাবি … Read more

লোকটা জানলই না

বাঁ দিকের বুক-পকেটটা সামলাতে সামলাতে হায়! হায়! লোকটার ইহকাল পরকাল গেল! অথচ আর একটু নীচে হাত দিলেই সে পেত আলাদ্বীনের আশ্চর্য-প্রদীপ, তার হৃদয় লোকটা জানলোই না! তার কড়ি গাছে কড়ি হল। লক্ষ্মী এলেন রণ-পায়ে। দেয়াল দিল পাহারা ছোটলোক হাওয়া যেন ঢুকতে না পারে! তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু-আঙ্গুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার … Read more

৫৬,০০০ বর্গমাইল

এক বাও মেলে না, দুই বাও মেলে না;   সত্য খুঁজে ফিরি আমি রাজপথে আহত শ্রমিক নদীর বহুল নিচে বাস করে সত্যের চকমকি রূপ; শ্রমমুক্তির ইশতেহার জানায় বহুমুখী কাজের হিসাব তালপাতার পুঁথি আর ই-বইয়ের কারুকাজ এঁকে চলে সবহারার ফুলবাগানে একঝাঁক কল্পগোলাপের তোড়া। এইপথে শ্রমিকের ক্রমমুক্তি হলে সুরমা-মেঘনা-যমুনার জলে বানাবো সাধ্যের সবটুকু শক্তি দিয়ে সত্যের সাহসী … Read more

কবিতার জন্ম

আমার কবিতা ক্ষেতের ধান কাটে
তার গায়ে থাকে লুঙ্গি আর মাথায় মাথাল,
আমার কবিতা কাঁধে ভার বহন করে
নগ্ন পায়ে হাটে বহুদূর, আরো পড়ুন

বুকের না নেভা তাপ

আঁধারে ভয়ংকর মুখেরা যতবার আসে এ পল্লীর দ্বারে
প্রদীপগুলো ততবার জ্বলে ওঠে আগুনের শিখা নিয়ে,
কালো মুখগুলো স্পষ্ট হয় নয়া আগুনের কাছে, আরো পড়ুন