মোনাডতত্ত্ব কাকে বলে?

মোনাডতত্ত্ব

গ্রিক শব্দ ‘মোনাস’ হতে ‘মোনাড’। ‘মোনাস’ এর অর্থ একক। প্রাচীন গ্রিক দর্শনের পাইথাগোরীয় ধারার চিন্তাবিদগণ মোনাস বা মোনাড তত্ত্ব (ইংরেজি: Monadology) ব্যবহার করেছেন। তাঁদের কাছে মোনাড হচ্ছে গাণিতিক একক এবং এই গাণিতিক একক হচ্ছে বিশ্বের মূল একক। সংখ্যা দ্বারাই বিশ্বচরাচর সৃষ্টি হয়েছে। আরো পড়ুন

মেনসিয়াস ছিলেন কনফুসিয়াসের অন্যতম অনুসারী যাকে দ্বিতীয় ঋষি বলা হয়

মেনসিয়াস বা মেং জি বা মেং জু (ইংরেজি: Mencius) ছিলেন কনফুসিয়াসের অন্যতম অনুসারী যাকে দ্বিতীয় ঋষি বলা হয়। মেনসিয়াস ভাববাদী ছিলেন। তাঁর অভিমতে জ্ঞানের শুরু যুক্তি বা প্রজ্ঞায়, ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতায় নয়। মানুষের চরিত্র মূলত উত্তম। মানুষ জন্মগতভাবে মহৎ। কারণ মানুষের মহত্বের মূল হচ্ছে ঈশ্বরের মহত্ত্ব। ভাববাদী হলেও তৎকালীন সামাজিক রাজনীতিক সমস্যায় মেনসিয়াসের একটা প্রগতিশীল ভূমিকা … Read more

স্মৃতি ব্যক্তির অতীত অভিজ্ঞতাকে মনের মধ্যে ধারণ করা ও পুনরায় উপস্থিত করার ক্ষমতা

ব্যক্তির পক্ষে অতীত অভিজ্ঞতাকে মনের মধ্যে ধারণ করে রাখা এবং তাকে চেতনার মধ্যে পুনরায় উপস্থিত করার ক্ষমতাকে স্মৃতি কিংবা স্মরণ (ইংরেজি: Memory) করার ক্ষমতা বলা হয়। প্রতিমুহুর্তে ব্যক্তির ইন্দ্রিয়সমূহ বস্তুজগতের সাক্ষাৎ সম্পর্কে আসে। এই সম্পর্কের ফলে ব্যক্তির মনে ঘটনার ছাপ পড়ে। পরবর্তীকালে ব্যক্তি তার প্রয়োজন সাধনের জন্য অতীত অভিজ্ঞতাকে পুনরায় চেতনার মধ্যে নিয়ে আসতে পারে। … Read more

সমাজতন্ত্র কেন? — আলবার্ট আইনস্টাইন

যদি কেউ অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিষয়ে বিশেষজ্ঞ না হন তাহলে তার পক্ষে কি সমাজতন্ত্র সম্বন্ধে মতামত দেয়া উচিত হবে? আমার বিশ্বাস অনেক কারণবশত এই মতামত প্রকাশ করা যেতে পারে। প্রথমেই বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যাক। আপাতভাবে মনে হতে পারে জ্যোতির্বিদ্যা ও অর্থনীতি বিজ্ঞানের মধ্যে কোন পদ্ধতি বা প্রকরণগত পার্থক্য নেই। দৃটি ক্ষেত্রেই বিজ্ঞানীরা … Read more

আরজ আলী মাতুব্বর ছিলেন বাংলার এক অসামান্য লোক দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তি

আরজ আলী মাতুব্বর (ইংরেজি: Aroj Ali Matubbar; ১৭ ডিসেম্বর, ১৯০০ – ১৫ মার্চ ১৯৮৫) ছিলেন বাংলার এক অসামান্য লোক দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তি। শ্রমজীবি কৃষকের জমিতে জাত, আত্মপ্রচার বিমুখ, ঋষিপ্রতিম চিন্তাবিদ ও দার্শনিক। আরো পড়ুন

বস্তু কাকে বলে?

চেতনায় প্রতিফলিত বটে, কিন্তু চেতনা নিরপেক্ষ বাস্তব অস্তিত্বকে বস্তু (ইংরেজি: Matter) বলা হয়। বস্তুর অসংখ্য প্রকাশ, সর্বপ্রকার প্রকাশ, বিভিন্ন প্রকাশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক, গতি সব কিছুর ধারক হচ্ছে বস্তু। গতি আর বস্তু ভিন্ন সত্তা নয়। গতিময়তা হচ্ছে বস্তুর অচ্ছেদ্য চরিত্র। আরো পড়ুন

মাতৃতন্ত্র কাকে বলে

মাতৃতন্ত্র (ইংরেজি: Matriarchy) একটি সামাজিক ব্যবস্থা যা নারীদের; (সর্বাধিক উল্লেখযোগ্যভাবে স্তন্যপায়ীদের); রাজনৈতিক নেতৃত্ব, নৈতিক কর্তৃত্ব, সামাজিক বিশেষাধিকার এবং নির্দিষ্ট ক্ষেত্রে পুরুষদেরকে সম্পত্তি থেকে বর্জন — অন্তত একটি বড় অংশে; প্রাথমিক ক্ষমতার অবস্থানগুলি ধরে রাখে। আরো পড়ুন

করম বা হলদু হচ্ছে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার পত্রঝরা সপুষ্পক বৃক্ষ

করম বা হলদু বা দাকরুম (বৈজ্ঞানিক নাম: Haldina cordifolia) রুবিয়াসি পরিবারের হালদিনা গণের পত্রমোচী সপুষ্পক বৃক্ষ। এটিই এই গণের একমাত্র বৃক্ষ। এই গাছ দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ায় জন্মে। ঐতিহ্যগতভাবে ভাদই বা কারাম পূজার বেদিতে এই গাছ কাজে লাগে। আরো পড়ুন

মার্কাস অরেলিয়াস ছিলেন স্টয়িক বা নিস্পৃহবাদী দার্শনিক

মার্কাস অরেলিয়াস (ইংরেজি: Marcus Aurelius; ২৬ এপ্রিল ১২১ – ১৭ মার্চ ১৮০ খ্রি.) ছিলেন স্টয়িক বা নিস্পৃহবাদী দার্শনিক এবং রোমের সম্রাট। তাঁর একমাত্র রচনা ‘মেডিটেশনস’ বা অনুধ্যান উপদেশ বাক্যাকারে লিখিত। মার্কাস অরেলিয়াসের দর্শনে রোম সাম্রাজ্যের সংকটের আভাস পাওয়া যায়। আরো পড়ুন

টমাস ম্যালথাস বস্তুনিষ্ঠ ব্রিটিশ অর্থনীতিবিদ

টমাস ম্যালথাস

ইংল্যান্ডের ধর্মজাযক টমাস রবার্ট ম্যালথাস বা মালথুস (ইংরেজি: Thomas Robert Malthus; ১৩ ফেব্রুয়ারি ১৭৬৬ – ২৩ ডিসেম্বর ১৮৩৪ খ্রি.) জনসংখ্যা ও খাদ্য উৎপাদন সমস্যার উপর একটি তত্ত্বের প্রবর্তন করেন। এই তত্ত্ব ম্যালথাসবাদ নামে পরিচিত। আরো পড়ুন

error: Content is protected !!